saka's poem লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
saka's poem লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮

কবিতা সেই ছেলেটি

সেই ছেলেটি ভাল ছিল ছেলেটি স্কুলে পড়ত, মিথ্যা ছেড়ে সে সত্য সদা বলত। স্কুলের কাজ সে নিয়মিত করত মায়ের হুকুমত কড়া-কড়া মানত। খেলাধুলা আড্ডাতে মন তার নাই যে, আজানের সুর শুনে ছুট দেয় নামাজে আধার ঘনিয়ে পর পোহাবে রাত্রি, কবে সে হবে যে জান্নাতের যাত্রী। ছেলে মার বড় হবে দেখে মা স্বপ্ন, বাবুওতা দেখত বড় হবার স্বপ্ন। স্কুল শেষ করে বাবু আজ কলেজে, আড্ডায় বন্ধুরা চৌধুরীর কটেজে মন তার বসে না নতুন এ রাজ্যে, আড্ডার সুরশুধু কানে তার বাজছে একদিন খোকা বলে আড্ডায় যাব রে, চল তবে যাবি আজ পিছু-পিছু আয়রে। খোকা বাবু ক্লাস ছেড়ে বসে পড়ে আড্ডায়, ভাল লাগে লগন তার মন যায় টানটায়

আরও কবিতা এখানে  

একবারই নেওনা 
তাতে কিছু হবে না, 

এসব ছাড়া যে আজ, 
আড্ডাও জমে না। 

 টানে টানে বাবু পায় 
আস্ত মালটা, 

বাবু আজ পেয়ে গেল 
আড্ডার মজাটা।। 

 মা বকে বাবা তুই 
কেন আজ পড়িসনা? 

ক্লান্ত আজ মা আমি 
ভর্ৎসনা করিসনা।।


আরও কবিতা এখানে 

 বিধাতার তরে মা 
কাদে দিবা-রাতে,

অশ্রুর ফোয়াড়া পরে তার হাতে 
ছেলে তার পাবে সুখ এটুকুই চাওয়া, 
দুঃখ পেলে ছেলে তার, দুঃখ হয় পাওয়া।। 

 বিপর্যয়েে পড়ে আজ বাবু বড় ক্লান্ত, 
বুঝে ধরে এত পথ সবই ছিল ভ্রান্ত। 


আরও কবিতা এখানে 

 খুজে ফিরে মার করা সেই বড় স্বপ্ন, 
হারিয়ে সে পথ খুজে ফিরে বুকে নিয়ে স্বপ্ন।

সুশীতল ছায়াতল চেয়ে আছে অবনি, 
কবে হবে বড় বাবু সুখী হবে জননী।। 

 আজ মার বাবুটি পরে আছে দুরদেশে,
 জানেনা মা কি রকম বাবু আছে কোন বেশে
 বাবু আজ ভালছেলে পড়ালেখা করে, 
মায়ের আদেশ সে মনে ধারন করে।। 

 মায়ের ছেলে ভালছেলে 
ভালবাসে নিজের কাজ, 
ভক্তি নিয়ে শ্রদ্ধা করে, 
করে সে তার কাজ।। 

 আল্লাহকে ভয় পায়, 
করে তার ইবাদাত, 
হাত তুলে বিধাতায় 
করে সে মোনাজাত।। 

আরও কবিতা এখানে

# বাস্তব ঘটনাবলম্বনে রচিত ছড়াটি আজ কড়া নারে সেই ছেলেটির মনে।কি আজ হবে তার আল্লাহই ভাল জানে।। সেই ছেলেটি আজ সকলের দোয়া প্রার্থী। রচনাকাল- শেষপ্রহর, ২৪ অক্টোবর ২০১৫

বাংলা কবিতা "জননী "








জননী আমার স্বর্গসম তোমার আসন শিরে, বাধন ছিড়েও ভিড়বে তরি ভিড়বে তোমার কুলে।। মান তাহার আকাশ চুম্বী ভালবাসা সীমাহীন, পরাভুত আমার স্নেহ মমতা ভাবাবেগ সবই অর্বাচীন ।
আরও কবিতা এখানে  
জননী তুমি স্বর্গসম 
তোমার আসন শিরে। 
তোমায় খুজি স্বর্গমাঝে, 
নরক তোমার ধারে তুলে নাও কোলে
 এ বুকে তোমার নরকের আধারে।  

তুমি সেই রমনী, আরও কবিতা এখানে  
 পায়ের ধুলোয় স্বর্গ খুজি আধারে মুখ গুজি,
পদচিহ্নই স্বর্গ তোমার পেয়েই গেলাম বুঝি!! আ

সিয়া অলক্ষ্যে খুজে ফিরি আজো
 অসাধ্য এই নুুড়ি , 
শুন্যকরিয়া হিরে জহরত
 ছিল শত ভরা ঝুড়ি।। 

 জননী তুমি স্বর্গসম 
তোমার আসন শিরে। 

আরও কবিতা এখানে   

 ছেদিয়া বক্ষ লইয়াছি আসন
তোমার হৃদীমাঝে, 
আজি কেন তবে মিছে মিছে তুমি 
রহিয়াছ ভিন্ন সাজে।।

রমনী তোমার পায়ের ধুলোয় 
রত্ন কুড়ানোই রীতি, 
বুকের মাঝেই খুজে ফিরি সব 
হারিয়ে ফেলা স্মৃতি।। 
আরও কবিতা এখানে  

 চটি জোড়া আজো 
পরে থাকে যদি চেয়ে থাকি অপলক, 
এই বুঝি পেলাম জহরতখানি 
কুড়িয়ে তুলি ঝারে।। 

 না না পাওয়া হল না... 
 এইবার বুঝি পাবই তবে 
পাবই হিরে খনি, 
পদচিহ্ন অনুসরনে 
তাহাই সুত্র মানি।। 
আরও কবিতা এখানে  

 রচনাকালঃ ১২ অক্টোবর ২০১৫ (বিকাল-- ৪:২৫)।