বুধবার, ২৪ জুন, ২০২০

তাহমিদ চৌধুরী সংগৃহীত টীকা

১. লাইন প্রথা কি
 উত্তরঃ লাইন প্রথা হল মূলত আসাম রাষ্ট্রের স্বদেশীয় সম্প্রদায়কে অভিবাসী মুসলমান বাংলাভাষী জনগোষ্ঠী থেকে পৃথক করে রাখার বিশেষ ব্যবস্থা। আদিবাসী ও বাঙালি অভিবাসীদের মধ্যে নানা কারণে যেন দ্বন্দ্ব সৃষ্টি না হয় , সেই উদ্দেশ্যকে সামনে রেখেই লাইন প্রথার প্রবর্তন হয়।

২. স্বায়ত্তশাসন বলতে কি বুঝায়..
-উত্তরঃ স্বায়ত্তশাসন হলো যে প্রতিষ্ঠানগুলো সরকারের অর্থ সহায়তায় পরিচালিত হয় কিন্তু প্রশাসন নিজেদের নিয়মে পরিচালিত হয়। বাংলাদেশের বাংলাদেশে কিছু প্রতিষ্ঠান  স্বায়ত্তশাসনের আওতায় পরিচালিত হচ্ছে। 
যেমন- বাংলাদেশ ব্যাংক, সরকারি বিশ্ববিদ্যালয়, বিচার বিভাগ, দুদক ইত্যাদি 

৩. উদারতাবাদ ও রক্ষণশীলতা পার্থক্য..
-উত্তরঃ উদারতাবাদ হলো রাষ্ট্রীয় কতৃত্ববাদ এর বিরুদ্ধে ব্যক্তি স্বাধীনতা নীতি প্রতিষ্ঠা করা। যেখানে রক্ষণশীলতা হল দ্রুত পরিবর্তনের বিরোধী ,যেটা ব্যক্তিস্বাধীনতার ঊর্ধ্বে  উঠে সমাজের ঐতিহ্যকে ধরে রাখার প্রতি গুরুত্ব প্রদান করে। 

৪ .প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মধ্যে পার্থক্য কি..
-উত্তরঃ মুখ্যমন্ত্রী হল একটি দেশের কোন রাজ্যের সরকার প্রধান  অন্যদিকে প্রধানমন্ত্রী হলেন সকল রাজ্য তথা দেশের ক্ষমতাসীন দলের নির্বাচিত সরকার প্রধান। 

৫. আধিপত্যবাদ কি..?
উত্তরঃ আধিপত্যবাদ হলো নিজেদের শক্তি-সামর্থ্য কে পুঁজি করে সমাজের বা কোন ভূখণ্ডের সংখ্যালঘু অথবা অবহেলিত  জনগোষ্ঠীর উপর নিজেদের প্রতিষ্ঠিত ধর্ম ,সংস্কৃতি, ঐতিহ্য চাপিয়ে দেওয়া। ধর্ম সংস্কৃতি ছাড়াও আধিপত্যবাদের বিস্তৃতি রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রেও সুদুরপ্রসারী।

- তাহমীদ চৌধুরী
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
- tahmidchowdhury94@gmail.com   

টীকাঃ সংগ্রহে রাজিব হোসেন

১. লাইনপ্রথা কী?
রাজিব হোসেন

উত্তরঃ ১৯৩৭ সালে আসামে বাঙালিদের নির্যাতন ও নিপীড়নের জন্যে এ প্রথা চালু হয়।এ প্রথা অনুযায়ী বাঙালিদের একটি নির্দিষ্ট সীমারেখার মধ্যে বসবাস করতে হতো যার ফলে বাঙালিরা অসহায়, দরিদ্র ও ভূমিহীন হয়ে পরে এবং এর বিরুদ্ধে ১৯৩৭ সালেই তীব্র প্রতিবাদ গড়ে তোলে  মাওলানা আবদুল হামিদ খান ভাসানী আসামের ধুবড়ী মহকুমার ভাসানচরে ‘লাইনপ্রথা’ ভাঙার আন্দোলনের ডাক দেন।

২. স্বায়ত্তশাসন বলতে কি বুঝেন?

উত্তরঃ স্বায়ত্তশাসন বা স্ব -আয়ত্তের শাসন বলতে বুঝায় স্বজাতীয় বা স্বদেশ বাসী কর্তৃক পরিচালিত শাসনব্যবস্থা।

৩. উদারতাবাদ ও রক্ষণশীলতাবাদের মধ্যে প্রার্থক্য

উত্তরঃউদারতাবাদীরা সংস্কারকের মাধ্যেমে সামাজিক উন্নয়নের নীতি অনুসরণ করে এবং এরা যেমন রক্ষণশীলতা মতবাদের বিরোধী তেমনি বিপ্লবেরও বিরোধী।

৪. স্বাতন্ত্র্যবোধ কী?

উত্তরঃ স্বাতন্ত্র্য বলতে স্বাধীনতাকে বুঝায় আর এ স্বাধীনতা উপলব্ধির মাধ্যেমেই স্বাতন্ত্র্যবোধের জন্ম।

৫. আধ্যাত্নিক বলতে কি বুঝায়?

 উত্তরঃ অধ্যাত্ন্য হচ্ছে ঈশ্বর বা আল্লাহ সম্বন্ধীয় বিষয়  এবং এই বিষয়ে জ্ঞান অর্জনই হলো আধ্যাত্নিক জ্ঞান। 

৬. আধিপত্যবাদ বলতে কি বুঝায়? 
উত্তরঃ এক রাষ্ট্র যদি অন্য বা অন্যান্য রাষ্ট্রের উপর নিজের আধিপত্য চাপিয়ে দিতে চায় অর্থাৎ অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্ব নস্যাত্ করে সেসব রাষ্ট্রের সরকার, প্রশাসন, অর্থনীতি,  সমাজ ইত্যাদির উপর নিজের প্রাধান্য চাপিয়ে দিতে চায় তখন প্রথম রাষ্ট্রের এ প্ররণতাকে বলা হয় আধিপত্যবাদ।

৭.মূখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী প্রার্থক্য।

উত্তরঃ মূখ্য অর্থ প্রধান। মূখ্যমন্ত্রী হলো প্রধানমন্ত্রী তবে তা হচ্ছে যুক্তরাষ্ট্রেই শাসনব্যবস্হার প্রাদেশিক সরকারের মন্ত্রিসভার প্রধান এবং প্রদেশবিহীন কেন্দ্রীয় শাসনব্যবস্হা বা যুক্তরাষ্ট্রিয় কেন্দ্রীয়শাসন ব্যবস্হার সরকার প্রদান হলেন প্রধানমন্ত্রী।
৮. সার্বভৌম কি?

উত্তরঃ  সার্বভৌম এর অর্থ হলো সর্বাধিকার যার দরুন রাষ্ট্র তার নিজের আয়ত্তাধীন সমস্ত এলাকার অভ্যন্তরীণ ও রাষ্ট্রীয় ব্যপারে সর্বক্ষমতাসম্পন্ন কর্তা হবে অর্থাৎ অপর কোন রাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভরশীল হবে না।

@রাজিব হোসেন
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  

মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

ই-কমার্স বাংলাদেশ প্রেক্ষাপট



 ইলেকট্রনিক্স, ইন্টারনেট ব্যবহার করে তথ্য আদান প্রদান  করে  ব্যবসা ব্যবসা-বাণিজ্য তথা বিভিন্ন পণ্য ও সেবা ক্রয়-বিক্রয় বলা হয়ই-কমার্স। বর্তমানে একটি বাস্তবতা। মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় সকল প্রয়োজন যেন ঘরে পসে পায়, সে দায়িত্ব নিয়েছে ব্যবসায়ীরা। এই সেবা পাওয়ার নামই  ই-কমার্স।  ইমেইল ও অনলাইন সার্ভিস ইত্যাদির মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে সাধারণত ই-কমার্স। ব্যবসাপ্রতিষ্ঠান থেকে আরেক ব্যবসাপ্রতিষ্ঠান,  (বিটুবি) ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ভোক্তার মধ্যে (বি টু সি) এবং  ভোক্তা থেকে ভোক্তার মধ্যে (সি টু সি) এই তিনটি কাজ পরিচালিত হয় ই-কমার্সে। 1969 সালে কম্পিউসার্ভ নামে একটি ইন্টারনেট ভিত্তিক প্রতিষ্ঠান যাত্রার মাধ্যমে শুরু হয় ই-কমার্সের সূচনা। পরবর্তীতে হাজার 1979 সালে মাইকেল অলড্রিন অলড্রিন মাই ইলেকট্রনিক শপিং এর উদ্বোধন করেন এবং সেটিকেই আধুনিকতার আনুষ্ঠানিক যাত্রা বলা যায়। পরবর্তীতে 1995 সালের জনপ্রিয় সাইট অ্যামাজন এবং 1999 সালের আলিবাবা প্রতিষ্ঠার স্বপ্ন যাত্রা শুরু হয়ে যায়। সেই থেকে শুরু হয়ে আজ পর্যন্ত তার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

ই-কমার্স ও বাংলাদেশ

2008 সালের নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশ আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনার কথা প্রচার করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে ক্ষমতায় আসে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই প্রেক্ষিতে ভিশন- ২১ ঘোষণা করেন। যেখানে বলা হয়েছে 2021 সালের মধ্যে দেশকে ডিজিটালাইজড করে সকল সেক্টরকে ইন্টারনেট ভিত্তিক করে দেশের সকল জনগোষ্ঠীকে ডিজিটাল বাংলাদেশের আওতায় নিয়ে আসা। বর্তমান সরকার সফলতার সাথে সেই ভিশন বাস্তবায়ন করে দেখিয়েছেন যে ডিজিটাল বিপ্লব কোন অলীক কল্পনা নয় বরং বাস্তব।
 বিংশ শতকের শেষভাগে উন্নত দেশগুলোতে ডিজিটাল বিপ্লব শুরু হলেও একুশ শতকে এসে তার উন্নয়নশীল অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এই সম্প্রসারণ ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে আধুনিকতার নতুন নতুন রুপ  নিয়ে এসেছে।  বর্তমানে তথ্যপ্রযুক্তির সুবিধা গ্রাম পর্যন্ত বিস্তৃত হয়েছে। তাই ই-কমার্সের সম্প্রসারণের সুযোগ বেড়েছে। এর মধ্যে দেশে বেশ কয়েকটি ই কমার্স সাইটস অনলাইন কেনাকাটার বিষয়টি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। সারাদেশে প্রায় সাড়ে চার হাজারের বেশি ইউনিয়ন ডিজিটাল সেন্টার রয়েছে। এগুলোর  সুবিধা নিয়ে কৃষক তার সকল পণ্য বিক্রয় করতে পারেন। এতে তারা ব্যাপক লাভবান হবেন। 
বাংলাদেশ অনেকগুলি ই-কমার্স সাইট রয়েছে। যেমনঃ
rokomari.com priyoshop.com, আজকেরডিল প্রতিষ্ঠান তাদের ব্যবসা পরিচালনা করছে সম্পূর্ণ ইন্টারনেট ভিত্তিক।
দেশে এই কমার্স কর্মকাণ্ড দ্রুত বৃদ্ধি পাচ্ছে। প্রতিমাসে নতুন সাইট তৈরি হচ্ছে। যদিও এ খাতের বর্তমান অবস্থান এবং ই-কমার্স ইন্ডাস্ট্রির সঠিক সংখ্যা সম্পর্কে খুব একটা গবেষণা পরিচালিত হয়নি। তবে সম্প্রতি প্রকাশিত এক  রিপোর্টের প্রতিবেদন প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে ই-কমার্স খাত ব্যাপক উন্নতি করছে। ওই রিপোর্টের ভবিষ্যদ্বাণী অনুযায়ী প্রতি বছর কমপক্ষে 10% বৃদ্ধি পাবে।
2016 সালে বাংলাদেশের ই-কমার্স খাতে 72 শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে যা বাংলাদেশে ই-কমার্সের ইতিহাসে অত্যন্ত আশাপ্রদ অগ্রগতি। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান মতে জানুয়ারি সেপ্টেম্বর 2016 তে মোট 3.59 বিলিয়ন টাকা ই-কমার্সের মাধ্যমে লেনদেন হয়েছে যা 2015 সালে 2.16 বিলিয়ন টাকা ছিল। ডেবিট কার্ডের চেয়ে ক্রেডিট কার্ড ব্যবহারের সংখ্যা অধিক। এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 60 মিলিয়ন এর অধিক যা দেশের মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ। শুধুমাত্র ইন্টারনেট এবং বাণিজ্য সম্পর্কিত মৌলিক জ্ঞান অর্জনের মাধ্যমে ই-কমার্সে ব্যবসা পরিচালনা করা যায়।
বর্তমান কোভিড ১৯ পরিস্থতির বিশ্লেষণে বলা যায়, আগামী বিশ্বের বাণিজ্য ই-কমার্স ভিত্তিতে শতভাগ পরিচালিত হবে। সে সম্ভাবনা অমূলক নয়।


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 

বাংলাদেশে ই-কমার্স


১৯৭১ সালে স্টানফোর্ড ইউনিভার্সিটি ও ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অব টেকনোলজি এর শিক্ষার্থীদের মাঝে বিক্রি করার উদ্দেশ্যে অর্পানেট যে উদ্যোগ গ্রহন তা- ই এখম বিশ্বব্যাপী এক আলোড়ন সৃষ্টিকারী মাধ্যমে রূপ নেয়।অনলাইন মার্কেটিংয়ের জায়ান্ট কোম্পানি আমাজন ও ই-বে তাদের যাত্রা শুরু করে ১৯৯৫ সালে অন্যদিকে ই-কমার্স সাইটের অন্যতম দখলদার আলিবাবা গ্রুপ তাদের কার্যক্রম শুরু করে ১৯৯৯ সালে। মাত্র অল্প ক-বছর পরেই ধীরে ধীরে জনপ্রিয় হতে শুরু করে ঘরে বসে কেনাকাটা করার এ মাধ্যমে যা মাত্র পাচ বছরেই ১০০ বিলিয়ন ডলারের ব্যাবসায় পরিণত হয়। 

বিশ্বব্যাপী এর প্রচার ও প্রসার বহু আগ থেকে হয়ে আসলেও বাংলাদেশে আসতে আসতে ২০১০-২০১১ সাল লেগে যায় বাংলাদেশে এ পর্যন্ত শীর্ষে থাকা ই-কমার্স সাইটগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে আলিবাবা র মালিকানাধীন দারাজ ডট কম উল্লেখ্য যে গত বছর ২০১৯ সালেই দারাজের সত্তাধারী লাভ করে দারাজকে আলিবাবা গ্রুপের অন্তর্ভুক্ত করা হয়। এরপরেই রয়েছে দেশীয় প্রতিষ্ঠান আজকের ডিল, প্রিয় সপ, ইভ্যালী ইত্যাদি। 

জার্মান ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্টাটিস্টার দেয়া তথ্য মতে, বাংলাদেশ সারা বিশ্বে ই-কমার্স ব্যাবহারকারীদের মধ্যে ৪৬ তম যার বাৎসরিক লেনদেনের পরিমান - দুই হাজার সাতাত্তর মিলিয়ন ডলার  যা গত বছর ছিল এক হাজার ৬ শ আটচল্লিশ মিলিয়ন ডলার আশা করা হচ্ছে আগামী ২০২৩ সাল নাগাদ এ লক্ষ্য মাত্রা ৩০৭৭ মিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে৷ তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান - চলতি বছরে বাংলাদেশে ই-কমার্সের প্রবৃদ্ধি ৫০% হয়েছে। অন্যদিকে ই-কমার্স আ্যসোসিয়েশন অব বাংলাদেশ ( ইক্যাব) জানায় প্রতি তিনবছর পরপর বাংলাদেশে ই-কমার্সের প্রবৃদ্ধি হয় ১০০ শতাংশ। 

আঙ্কটাডের রিপোর্ট অনুযায়ী গত বছর বিশ্বব্যাপী প্রবৃদ্ধি হয়েছে ১৩ শতাংশ যেখানে বাংলাদেশে প্রবৃদ্ধি ২৫শতাংশ। গত পাচ এপ্রিল ২০২০ আন্তর্জাতিক ই-কমার্স সপ্তাহ উপলক্ষে প্রকাশিত রিপোর্টে এ তথ্য উঠে আসে। অন্য দিকে গবেষণা প্রতিষ্ঠান কায়মু ডট কম ( kaymu.com.bd) এর তথ্য মতে বাংলাদেশের ৮০ শতাংশ বিক্রি হয় ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর এ যায় ৩৫% ঢাকায়, ৩৯ শতাংশ চট্টগ্রামে এবং ১৫ শতাংশ গাজীপুরে হয়৷ যার মধ্যে ৭৫ শতাংশ গ্রাহক ১৮-৩৪ বছর বয়সের। 

ইক্যাবের দেয়া তথ্য মতে, বাংলাদেশে বর্তমানে প্রতিমাসে ৭০০ কোটি টাকার লেনদেন হয় যেখানে ৭৫০০ টি দেশি বিদেশি কোম্পানি কাজ করে যাচ্ছে যা নিয়ে তারা খুব আশাবাদী যদিও দুর্বল ইন্টারনেট, সহজযোগ্য লেনদেন এর অভাব, ও যাতায়াত ব্যবস্থায় কারণে কিছু হুমকির মুখে রয়েছে যার ফলসরূপ তারা এখনও গ্রামের মানুষের কাছে পৌছতে পারে নি৷

সোমবার, ২২ জুন, ২০২০

সিস্টার সিটি ও বাংলাদেশের সম্ভাবনা

Add caption

সিস্টার সিটি হল একটি দেশে উন্নত সিটির আদলে,  চুক্তি হওয়া দেশের অনুন্নত এক বা একাধিক শহরের পরিকাঠামো গড়ে তোলা। এই ধারণার মূলকথা হলো ভবন, সড়ক, পরিসেবার পাশাপাশি উভয় সিস্টার সিটির নাগরিকদের মধ্যে আন্তঃসম্পর্ক এবং যোগাযোগ  বাড়ানোর চেষ্টা করা। এটার কার্যক্রম শুরু হলে প্রকারান্তরে দুই দেশের মধ্যে তৈরি করে দেবে একটা অসাধারন নাগরিক কূটনীতি বা সুসভ্য সিটিজেন ডিপ্লোমেসি।
আজকাল দেখতে পাওয়া যাচ্ছে চীনের দেওয়া বড় অংকের ঋণ শোধ করতে ব্যর্থ হচ্ছে ঋণগ্রহীতা দেশগুলো। ফলে দেশগুলোর ঘাড়ে চেপে বসছে ঋণের বোঝা। দেশগুলো চীনের হাতে তুলে দিচ্ছে ভূমি, বন্দর, এমনকি বিমানবন্দর।এতে করে চীনের বিস্তৃত কৌশলগত ও সামরিক উচ্চাকাঙ্খা বাস্তবায়নের পথ সুগম হচ্ছে। হাভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের ১৬টি দেশ চীনের কাছ থেকে বড় অংকের ঋণ নিয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান, কম্বোডিয়া, পাপুয়া নিউ গিনি ও মালয়েশিয়া।  চীন-পাকিস্তান ইকোনমিক করিডোর প্রকল্পের মাধ্যমে পাকিস্তানে ৬২ বিলিয়ন ডলার বিনিয়োগে চীন প্রতিশ্রুতিবদ্ধ।
২০১৪ সালে কেনিয়া তার দেশের স্ট্যান্ডার্ড গেজ রেলপথ উন্নয়ন ও সম্প্রসারণের জন্য চীনের কাছ থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছিল৷ চুক্তিতে বলা হয়েছিল, এই রেলপথ যদি ঋণ পরিশোধের জন্য প্রয়োজনীয় অর্থ জোগাতে না পারে তবে মোম্বাসা বন্দর সহ কেনিয়া পোর্ট অথরিটির সম্পদ চীনের দখলে চলে যাবে৷ এই রেল প্রকল্প থেকে এত বিপুল পরিমাণ অর্থ উঠে আসার কোনও সম্ভাবনা আছে কি না, তা নিয়ে সে সময়ই প্রশ্ন উঠেছিল৷ বাস্তবেও দেখা গিয়েছিল, প্রথম বছরেই এই প্রকল্পে ১০ বিলিয়ন শিলিং (কেনীয় মুদ্রা) লোকসান হয়েছিল৷  যা পরিস্থিতি তাতে ঋণ খেলাপির দায়ে আগামী কয়েক মাসের মধ্যেই মোম্বাসা বন্দর চীনের দখলে চলে যাবে৷
পাকিস্তানের অনেক বিশেষজ্ঞ এই বড় অংকের ঋণ সুদসহ কিভাবে ইসলামাবাদ শোধ করবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। বিভিন্ন খাতে এরই মধ্যে চীনের কাছ থেকে ১৯ বিলিয়ন ডলার ঋণ নিয়েছে পাকিস্তান।

আবার চীন শ্রীলংকার দক্ষিণাঞ্চলীয় হাম্বানটোটায় ১১০ কোটি ডলারের বিনিময়ে গভীর সমুদ্রবন্দরের নিয়ন্ত্রণ এবং উন্নয়নের জন্য চীনের সাথে একটি চুক্তি করেছে।শ্রীলঙ্কার সরকার যখন চীনের ঋণের অর্থ পরিশোধ করতে ব্যর্থ হলো তখন চুক্তি অনুযায়ী, রাষ্ট্রীয় মালিকানাধীন একটি চীনা কোম্পানি ২০১৮ সালের ১৭ ডিসেম্বর  ৯৯ বছরের জন্য বন্দর এবং তার সংলগ্ন ১৫,০০০ একর জমি শিল্পাঞ্চল তৈরির জন্য ইজারা নিয়ে নিয়েছে।এই পরিকল্পনার ফলে হাজার-হাজার গ্রামবাসীকে উচ্ছেদ করতে হবে। 
ভারত মহাসাগরের এই হাম্বানটোটা বন্দরটি চীনের বেল্ট এন্ড রোড পরিকল্পনায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে। নতুন সিল্ক রোড নামে পরিচিতি পাওয়া এই প্রকল্পের মাধ্যমে চীন এবং ইউরোপের মধ্যকার বন্দর ও রাস্তাগুলোর মধ্যে সংযোগ দেয়া হবে।
এদিকে প্রকল্পটির দিকে গভীরভাবে নজর রাখছে স্থানীয় বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী জাপান এবং ভারত।

২০১৮ সালের ডিসেম্বরে কম্বোডিয়ায় চীন ৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এছাড়া গত দুই দশকে চীনের কাছ থেকে নেওয়া ঋণতো রয়েছেই। দেশটির বিদেশি ঋণের ৬০ শতাংশই নেওয়া হয়েছে বেইজিংয়ের কাছ থেকে। ঋণে জর্জরিত কম্বোডিয়ার কাছ থেকে চীনা অভিবাসীরা দেশটির কৃষি জমির বড় অংশের মালিকানা নিয়েছেন। চীন দেশটির নতুন রেলওয়ে লাইনের জন্য ৬.৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।
অস্ট্রেলিয়ার কাছের দেশ পাপুয়া নিউ গিনির সরকার হয়ত চীনের কাছে তেল, সোনা, কপার ও কফি ক্ষেত্র তুলে দিতে পারে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। চীন এরই মধ্যে দেশটির নিকেল খনির বড় অংশের মালিকানা পেয়ে গেছে এবং সড়ক, বন্দর ও উচ্চগতির ইন্টারেনেটে বিনিয়োগ করছে। গত পাঁচ বছরে চীনের কাছ থেকে নেওয়া অংশ দাঁড়িয়েছে ২০ মিলিয়ন ডলার।
দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুর বিদেশি ঋণের অর্ধেকই দিয়েছে চীন। সেখানে একটি নৌঘাঁটি নির্মাণ করতে পারে বেইজিং।

করোনা ভাইরাসের প্রভাবে বিশ্ব অর্থনীতি আজ মহাসংকটে। ১৯৩০ সালের মহামন্দার পর বিশ্ব অর্থনীতির এতো খারাপ অবস্থা বিশ্ববাসী আর লক্ষ্য করতে পারেনি। এ পরিস্থিতিতে বিশ্বে সবচেয়ে সংকটে পড়বে দরিদ্র রাষ্ট্রসমূহ। আমরা জানি বিশ্ব একটা সময় মার্কিন যুক্তরাষ্ট্র এককভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হলেও একবিংশ শতাব্দীতে এসে বিশ্বব্যাপী ক্রমান্বয়ে চীন তার কর্তৃত্ব বাড়িয়ে তুলেছে এবং দিনে দিনে মার্কিন আধিপত্য সংকুচিত হতে শুরু করেছে। 

করোনাভাইরাস আসার পূর্বেই আমরা দেখতে পায় চীনের কাছ থেকে যে সকল দেশ ঋণ গ্রহণ করেছিল তাদের মধ্যে কিছু কিছু রাষ্ট্র যেমন শ্রীলংকা ,পাকিস্তান,
কম্বোডিয়া,কেনিয়া প্রভৃতি রাষ্ট্রগুলো অর্থসংকটে পড়ে গেছে। 
করোনা কালীন সময়ে প্রতিটি দেশের উৎপাদন ব্যবস্থায় ব্যাপক ধ্বস নেমেছে। উৎপাদন ব্যবস্থা স্বাভাবিক থাকা সত্ত্বেও যখন গ্রহীতা দেশ দাতাদেশ চীনের ঋণের অর্থ পরিশোধ করতেে না পারায় তাদের বিভিন্ন  ভূখণ্ড, দ্বীপ,সমুদ্র বন্দর প্রভৃতি গুরুত্বপূর্ণণ স্থাপনাসমূহ চীনের হাতে তুলে দিতে বাধ্য হচ্ছে সেখানে করোনা পরবর্তী সময়ে প্রায় প্রতিটি ঋণগ্রহীতা দেশ চীনের নিকট পূর্বের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ স্থাপনা তুলে দিতে বাধ্য হবে, যার মাধ্যমে নতুন নতুন এলাকায় নতুন করে চীনের কর্তৃত্ব বৃদ্ধি পাবে এবং ইউরোপ আমেরিকার দেশগুলোর কর্তৃত্ব দারুনভাবে হ্রাস পাবে। পাশাপাশি চীনা বিশ্বব্যাংক নামে পরিচিত AIIB মার্কিন নিয়ন্ত্রিত বিশ্বব্যাংকের সাথে প্রতিযোগিতার মাত্রা বাড়িয়ে তুলতে সক্ষম হবে।

ঠিক এমতোবস্থায় চীন সরকার বিগত 19 জুন 2020 সালে এক ভিডিও কনফারেন্সে বাংলাদেশ সরকারের উচ্চ মহলের সাথে  আলোচনায় বসেছেন এক নতুন সম্ভাবনা নিয়ে। যেখানে চীন সরকার বাংলাদেশকে সিস্টার সিটি নীতির আওতায় লোভনীয় অফার দিয়েছেন। এই অফার বাংলাদেশের জন্য বাহ্যিক অর্থে খুবই আকর্ষণীয়। চীন সরকার ভৌগোলিকভাবে নিজেদের অবস্থান দৃঢ় করা ও ভারতকে চতুর্দিক থেকে চাপ সৃষ্টি করার জন্যই এমন লোভনীয় অফার দিতে পারে। এই সুবিধার মারাত্মক প্রতিক্রিয়া থাকতে পারে যেমনটা ঘটলো শ্রীলংকা-পাকিস্তান মালেশিয়া পাপুয়া নিউগিনির সাথে। 
তবে বলা যায়, চীন সরকার কঠিন কঠিন শর্ত গুলো শিথিল করলে এমন সুবিধা বাংলাদেশে গ্রহণ করতে পারে। ভূ-রাজনৈতিক কারণে বাংলাদেশ ভালো গুরুত্ব বহন করে,  নিজেদের গুরুত্বকে মাথায় রেখে বাংলাদেশ সরকার ভারত সরকারের সাথে কিছু বিবাদপূর্ণ সমস্যা সমাধান করে নিতে পারে। ভারত সরকার তাতে রাজি না হলে , চীনের থেকে বড় মাপের অর্থনৈতিক সুবিধা নিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সাথে ভারতকে চাপে রাখতে পারে বাংলাদেশ। 
সর্বোপরি বলা যায় বাংলাদেশের জন্য এক অপার সম্ভাবনা হাতছানি দিচ্ছে ।

তাহমিদ চৌধুরী
tahmidchowdhury94@gmail.com 

রবিবার, ২১ জুন, ২০২০

Pak-Indo-Chinese crisis part-1

Suman Sen - 


Considering the gravity of the situation, I have only taken Pak-India-China bordering regions for my further discussion given that India and China still have many disputed regions in Arunachal state and regions adjacent to Nepal and Bhutan border. But this discussion will primarily focus on Pak-India-China.

At first, we need a summary of different lines among three nations and gist of regions claimed or ceded by any country.

1. Durand line: This line actually separates Pakistan and Afghanistan.

2. Line of control (LOC): it separates India control Jammu and Kashmir from Pakistan controlled Gilgit Baltistan and Azad Kashmir. This is not an international line rather dividing a princely state (discussed later).

3. Line of actual control (LAC): like LOC, LAC also plays as de facto border line, separating Jammu and Kashmir from Aksai Chin, administered by China.

Here important thing is that, these regions - including, Jammu and Kashmir, Gilgit Baltistan, Azad Kashmir, Aksai China and some other regions – once constituted the princely state: larger Jammu and Kashmir.

Note 1: Under Sino-Pak agreement in 1963, Pakistan ceded an area of 1942 sq km to China but this region is also claimed by India.

Note 2: Siachen Glacier is the region that was snatched by India in 1984. This region is believed to be the highest battleground on earth (20000 ft above the sea level).

এই পর্বে আমরা কেবল মূল বর্ডারগুলো দেখলাম এবং কিছু অঞ্চল নিয়ে ধারণা লাভ করলাম। ২য় পর্বে আমরা কথা বলবো ছোট খাটো কিছু অঞ্চল নিয়ে যেগুলো নিয়ে তিন দেশের মধ্যে বিবাদ লেগেই আছে। ধন্যবাদ সবাইকে।

Suman sen, 
Senior office 
Janata Bank Ltd
MBA/ IBA-DU  

শনিবার, ২০ জুন, ২০২০

সিস্টার সিটি ও বাংলাদেশের অর্থনীতি



নিজেদের পারস্পরিক সাংস্কৃতিক ও বাণিজ্যিক বন্ধন আরো দৃঢ় করার লক্ষ্যে দূরবর্তী দুটি শহর বা দেশের মধ্যে একপ্রকার সামাজিক চুক্তির মাধ্যমে এক দেশ বা শহর অন্য দেশ বা শহরকে নিজেদের আদলে গড়ে তোলার প্রক্রিয়াকেই সিস্টার সিটি বা টুইন সিটি বলা হয়।ব্রিটিশ শাসিত অঞ্চল বা দক্ষিণ এশিয়ায় এই পদ্ধতিকে সিস্টার সিটি বলা হলেও আমেরিকায় একে টুইন সিটি এবং চীনে ফ্রেন্ডশিপ সিটি নামে পরিচিত। ১৯৪৭ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে মিত্রদেশগুলোর ভিতর পারস্পরিক বন্ধুত্ব বৃদ্ধি এবং আগেকার শত্রু দেশগুলোর মধ্যে সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে সিস্টার সিটি বা ফ্রেন্ডশিপ সিটি এই ধারণাটি জনপ্রিয় হতে শুরু করে। ২০০০ সালের পর থেকে এই ধারণাটি আরো বেশি জনপ্রিয় হতে শুরু করে।

করোনার ছোবল থেকে যখন বিশ্বের প্রতিটি দেশ বিপর্যস্ত ঠিক তখনই ১৯ মে ২০২০ বেইজিং থেকে  বাংলাদেশকে দ্বিপাক্ষিক প্রস্তাব করা হয় বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রবিষয়ক কর্মকর্তাদের এক ভার্চুয়াল মিটিং ওয়েবিনারে। চুক্তির ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন সরকারদলীয় আন্তর্জাতিক পররাষ্ট্রবিষয়ক নেতৃবৃন্দ।চুক্তি অনুযায়ী চীন তাদের দেশের উন্নত কয়েকটি শহরের আদলে বাংলাদেশের রাজধানীর একাংশ তথা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সহ মোট ছয়টি শহরকে তারা নতুনরূপে সাজানোর প্রস্তাব করে।

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অফ চায়না- সিপিসি ও বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যকার অনলাইন আলোচনায় বাংলাদেশকে লোভনীয় প্রস্তাব করার পাশাপাশি অন্যান্য মহামারীতে বাংলাদেশকে সরাসরি সহযোগিতার আশ্বাস দেয় যদিও বাংলাদেশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন রেজাল্ট জানানো হয়নি তবে তাদের একটি শর্ত পূরণ করে চীন ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।

গত ১০ জুন বাংলাদেশ সফরে আসে চীনের ২০ সদস্যের একটি মেডিকেল টিম যারা বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে আগামী ২৫ তারিখ পর্যন্ত পর্যবেক্ষণ করে বিভিন্ন পরামর্শ প্রদান করবেন বলে জানা গেছে।

আপাতদৃষ্টে সিস্টার নীতি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে অনুকূলে মনে হলেও অনেক বিশেষজ্ঞ শ্রীলংকা নেপাল মালদ্বীপ এর কথা মনে করিয়ে দিচ্ছেন বারবার। অন্যদিকে বাংলাদেশের আজন্ম মিত্র দেশ ভারত কি এই চুক্তি বাস্তবায়ন ভালো চোখে দেখবে সে ষ জিজ্ঞাসা এখন কূটনৈতিক পাড়ায়।

ভারত ও চীনের মধ্যে গালওয়ান উপত্যকায় দু'পক্ষের অসন্তোষ দিন দিন বাড়তে থাকায় বিশ্বব্যাপী যখন আলোচনা হচ্ছে কে কার পক্ষে যাবে- চীন তখন আবারও বাংলাদেশের সামনে উদারতা দেখাতে চীনের বাজারে বাংলাদেশের পাঁচ হাজারেরও বেশি পণ্যের শুল্কমুক্ত অনুপ্রবেশ এর সুবিধা দেয়। এ সুবিধা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে এক অনাকাঙ্খিত পাওয়া হলেও ভারত তাতে মোটেও খুশি নন। ভারতের কূটনৈতিক পাড়ায় এখন শুধু হাহাকার- টিভি আলোচনা বারবার বলতে চাচ্ছেন বাংলাদেশের প্রতি চীনের এমন উদারতা ভারতকে চারদিক থেকে ঘিরে ফেলার মাস্টারপ্ল্যান ছাড়া আর কিছুই না

সিস্টার নীতির প্রস্তাব ও গত দুই মাসে চীনের উদারতায় বাংলাদেশের কূটনৈতিক পাড়ায় আশার আলো দেখছেন এই বলে যে বাংলাদেশ-চীনের প্রস্তাবে সাড়া না দিলেও ভারতকে চাপ সৃষ্টি করে যুদ্ধ পরবর্তী সময়কাল থেকে অমীমাংসিত বিষয়গুলো মীমাংসার জন্য চাপ দিতে পারবে। যদিও বর্তমানে দক্ষিণ এশিয়ায় ভারতের একমাত্র মিত্র এবং সবচেয়ে কাছের দেশ বাংলাদেশ যদি তাদের হাতছাড়া হয়ে যায় তাহলে ভারতকে চারদিক থেকে ঘিরে ফেলার জন্য চীনের আর কোনো বাধা থাকবে না এবং তারা তাদের সিল্ক রোড এর পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে অনায়াসেই। অন্যদিকে এর চুক্তি স্বাক্ষরিত হলে বাংলাদেশের হয়ে যে কোন যুদ্ধে বাংলাদেশের শত্রুর বিরুদ্ধে সরাসরি অংশ নিতে পারবে চীন।

প্রস্তাবিত এ সিস্টার্স সিটি বাস্তবায়নে চীনের খরচ হবে ১৫ থেকে ২০ বিলিয়ন মার্কিন ডলার কিন্তু বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত পৌঁছায়নি।তবে আশা করা যাচ্ছে অতি শীঘ্রই এই চুক্তি বাস্তবায়িত হবে তবে বাংলাদেশ সরকার দরকষাকষি করছে এজন্য যে বাংলাদেশে অবকাঠামোগত উন্নয়ন হলে দেশের মানুষের কোন উন্নয়ন হবে না।তাই সরকারের একটি উচ্চ মহল বলছে যদি এই চুক্তি বাস্তবায়িত হতে হয় তবে বর্তমানে বাংলাদেশে অগ্রসরমান ১০০ টি অর্থনৈতিক অঞ্চলে চীন সরকারের সরাসরি বিনিয়োগ করতে হবে যার ফলে দেশের জনগণ সেখানে কাজ করে নিজেদের অর্থনৈতিক উন্নয়ন করতে পারবে।

Coronavirus and it's impact In Bangladesh

Few month back  WHO declared a new virus named corona virus which causes a deadly disease -covid-19. It was first recognised in the capital of Wuhan city of China .

COVID-19 is thought to have originated in a seafood (wuhan,caina)market where wildlife was sold illegally.On February 7, Chinese researchers said the virus could have spread from an infected animal to humen through illegally trafficked pangolins, prized in Asia for food and medicine. Scientists have pointed to either bats or snakes as possible sources (collected from google).

As of June 17, the global death toll surpassed 443,000 amid more than 8.1 million cases. Over 3.9 million people have recovered from the disease worldwide, according to the data collected by the Johns Hopkins University in the United States (from google).

There are some common sings of corona virus- mainly they are- fever, coughing and breathing difficulties are incuded. In severe cases, it can cause pneumonia, multiple organ failure and death.


Scientists are unable to invent the cure of this virus. But they are trying hard to invent the cure.
Bangladesh is one of the worst sufferer of this curse. Over a 100k people are infect upto the time of writing this article. And it is increasing continuously. As It's a poor country, the people are suffering most. People who are below the proverty line are starving.As it is a contagious virus infected people can easily infect others by breathing. So we have to wear mask continuosly when we are at gatherings. We have to wash our hands continuosly more then 20 seconds. We must cover our mouth when we sneeze. Maintaining social distance is mandatory. We have to keep distance at least 1.8 metres (6 feets) between ourselves and others.

We should avoid unncessery contect with other and going outside. By doing this we can protect ourselves. 

Samiun Shah Shishir
12th Grade Student,
City Corporation municipality college, 
Chattogram

ই-সিমঃ প্রযুক্তির নতুন চমক

ফটো: অনলাইন থেকে সংগৃহীত


১৮৭৬ সালে আলেক্সান্ডার গ্রাহাম বেলের হাত ধরে টেলিফোন প্রযুক্তির ছোয়া লাগতে লাগতে আজ আধুনিক  যুগে মানুষের অবিচ্ছেদ্য এক অংশে রূপ নিয়েছে৷ সহজেই বহন করার সুবিধার্থে ১৯৭১ সালে মটোরোলার কর্মকর্তা মার্টিন কুপারের হাত ধরে ১৯৭৩ সালে প্রথম মোবাইল ফোন আসে পৃথিবীতে যদিও তা বাজারজাত হতে হতে আর দশ বছর পিছিয়ে ১৯৮৪ করা হয়। 

১৯৮৪ সালে মোবাইল ফোনের ব্যবহার শুরু হলেও আমাদের আজকের এ ফোনের মত সিমকার্ড যুক্ত ফোন আসতে আরও সময় লাগে ৭ বছর। ১৯৭১ সালে প্রথমবারের মত মিউনিখ স্মার্ট কার্ডের অধীনে প্রথম বাজারে আসে সিম কার্ড তথা সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল (সিম) কার্ড। সিম কার্ডের তিনটি রূপ এ পর্যন্ত আমরা পেলেও তার কাজের ধরণের কোন পরিবর্তন এ পর্যন্ত দেখা যায় নি। কিন্তু বর্তমানে এম্বেডেড সিমকার্ড (ই-সিম) নামে এক নতুন সিমের ব্যবহার শুরু হয়েছে বিশ্বব্যাপী। 

সিম কার্ড যেমন করে ব্যবহারকারীর পরিচয় বহন করে তেমনি এমবেডেড সিম কার্ড এর ভিতরে আইএম এসআই নাম্বার থাকে এটি সম্পূর্ণ ইউনিক এই নাম্বারে সাবসক্রাইবারকে চেনা যায়।সিম কার্ডে থাকা সকল তথ্যই থাকবে ই-সিমে তবে তা থাকবে built-in তথা একেবারেই সেট করা থাকবে সেটের সাথে অন্যান্য চিপের মতো যা খুলতে হবে না অতএব এত সব আয়োজনের জন্য এমন সিম কার্ডের নাম দেয়া হয়েছে এমবেডেড সিমকার্ড সাধারণত দেখা যাবে না এমনকি বের করতে পারবেনা।

কিছু কিছু ওয়াই ফাই নেটওয়ার্ক যেমন সাইন ইন করে ব্যবহার করতে হয় তেমনি সিমের নেটওয়ার্ক কে ব্যবহার করা যাবে। সাধারণের চেয়ে আকারে ছোট হওয়ায় অন্যান্য চিপ ব্যবহার করা যাবে বেশি এবং সিম কার্ড ঢুকানোর লুপ রাখার সমস্যা না থাকায় খুব সহজেই ওয়াটারপ্রুফ মোবাইল সেট তৈরি সম্ভব হবে।

 মাত্র ছয় মিলিমিটারের একটি চিপ ব্যবহার করার সুযোগ পাওয়া আরো স্লিম ডিভাইস আমাদের উপহার দেয়া যাবে বলেই জানাচ্ছে নির্মাতাপ্রতিষ্ঠানগুলো তবে বিশেষজ্ঞরা বলছে এই ব্যবস্থায় সবচেয়ে বেশি সুবিধা পাবে যারা দেশে বিদেশে ভ্রমণ করেন তারা ।এ প্রযুক্তির ফলে যে কেউ যেকোনো সময় লগইন করার মাধ্যমে নিজের সিম পরিবর্তন করতে পারবেন। বিরাট ইন চিপের মাধ্যম ব্যবহারের কারণে হারিয়ে যাওয়ার ভয় যেমন নাই তেমনি মোবাইল ফোন হারিয়ে যাওয়ার সম্ভাবনাও ক্ষীণ হয়ে আসছে। হারিয়ে গেলেও এখন কেউ চাইলেই নিজ ইচ্ছায় খুলে ফেলতে পারবে না তাই খুব সহজে হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করা যাবে।

এখনো পর্যন্ত সারা বিশ্বের সবগুলো দেশে ই-সিম এর ব্যবহার অনুমোদিত না হলেও ৯০ টি দেশের প্রায় ২০০ টি মোবাইল অপারেটর এ সেবা চালু করেছে। সময়ের সাথে সাথে এই ই-সিম সমর্থিত ডিভাইস এর সংখ্যা দিন দিন বাড়ছে যদিও বর্তমানে অল্পকিছু ফোন এবং পরিধানযোগ্য ডিভাইস ই-সিম সমর্থন করে তার মধ্যে অ্যাপল, গুগল ,স্যামসাং এবং মাইক্রোসফট এর কিছু ডিভাইস এই অত্যাধুনিক সেবাটির অনুমোদন করেছে।যদিও বিশেষজ্ঞরা মনে করেন আগামী পাঁচ বছর পর সারা দিচ্ছে ই-সিম বহুলভাবে ব্যবহার শুরু যাবে।

বুধবার, ১০ জুন, ২০২০

Impact Of Super Cyclone Amphan

বাংলাদেশ ব্যাংক এডি, সিনিয়র অফিসার, অফিসার এবং অফিসার ক্যাশের প্রস্তুতি।

এইতো কিছু দিন আগে আম্পান, আমফান আমাদের দক্ষিণাঞ্চল কে ব্যাপক ধ্বংসের মুখে ফেলে দিয়ে গেল। এর উপর কিন্তু একটি ফোকাস রাইটিং আসতে পারে। তাই নিচের লেখাটি নোট করে নিন। কারণ এর সাথে সম্পর্ক্তিত ডাটার কোনো পরিবরতন হবে না। আর সামনে কোভিড ১৯ এর কারনে আমাদের অর্থনৈতিক ক্ষতি নিয়ে আরেকটি লেখা দেবো।

Due to the geographical location, the south-eastern and south-western part of India and southern part of Bangladesh have always been the victim of cyclone and other natural calamities. The recent hit of super cyclone Amphan has left a trail of severe destruction in coastal areas, claiming over 20 lives in Bangladesh and 72 in India.

Basically, a cyclone is formed when warm and moist air on the sea/ocean surface rises upward, resulting in low pressure, and cool air moves to create a balance. Consequently, this cool air also becomes warm and goes upward. Finally, the air of this region starts spinning, which, in the long run, forms a cyclone.

The natural embankment, called Sundarbans, has also contributed to lessen the impact of the super cyclone that swept over Satkhira, Bagerhat, Patuakhali and some other 15 districts. A massive destruction was seen. While damaging wroth TK 1100 crore, this cyclone damaged 6 kilometers of embankment in Bhola district, inundated 1,80,500 hatcheries, damaged mangoes worth approximately TK 140 crore, 1100 kilometers road and over 200 bridges and culverts.

The blow actually came when Bangladesh has been fighting COVID 19 which has already infected over 75000 people and claimed over 1000 lives. Although precautionary measures were undertaken by evacuating the region, experts were suspecting the community transmission of this deadly disease in the sheltering places.  A massive damage is reported as mangoes in this region have fallen off the trees. Moreover, a gusty wind occurred in other parts of the country, resulting disrupted power supply. Telecommunication system will suffer a lot given that 60% of towers were badly affected because of its strike.

Finally, southern region of our country always experiences such natural calamities as summer returns. Experts also mark deforestation, and emission of carbon, destroying ozone layer, unplanned urbanization etc as the reasons for such calamity. These activities should be monitored with proper vigilance to minimize the impact, and application of modern technology is required to reduce economic damage.

শব্দঃ ৩২৭ টি।

শুক্রবার, ৮ মে, ২০২০

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিধি- একটি ইসলামি আইনের প্রয়োগ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন হওয়ার পর থেকে কতজন কতভাবে এ আইনটির বিরোধিতাকরে যাচ্ছিল - সেই থেকে চিন্তা করা এমন একটি লেখনির, ভূলত্রুটি ধরিয়ে দিবেন।   

"পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর জন্য দূর্ভোগ "- [সূরা-হুমাযাহ-০১]

উপর্যুক্ত আয়াতটি এ জন্য যে অন্যের ব্যপারে ফেসবুকে বা অনলাইনে অন্য কোন মাধ্যমে অথবা অফলাইনেও যদি কারও ব্যপারে মন্দ কথা রটানে হয় যদিও তা সে করেছে তবুও তার জন্য আল্লাহর পক্ষ থেকে লানত।

আমি সজ্ঞানে এ আইনটির পক্ষ নিচ্ছি এ কারণে যে এ  আইনটি   বিশ্বাসীদের জন্য ফরজ করা হয়েছিল ইসলাম প্রাক্কাল থেকেই অথচ আমরা বেমালুম ভূলে যাচ্ছি সেই নিষেধাজ্ঞার কথা।

আমি বলছিলাম গীবতের ব্যাপারে কুরআন হাদিসের স্পষ্ট নিষেধাজ্ঞার কথা - এখন প্রশ্ন আসতে পারে এটা কি তবে গীবত হবে?  আমরা তো সমালোচনা করছি সংশোধনের জন্য। এটা গীবত কিনা সেটা প্রমান করার জন্য একটি হাদিস পেশ করা দোষের হবে না বলেই মনে করছি -

গীবত-এর সংজ্ঞা: ‘গীবত’ অর্থ বিনা প্রয়োজনে কোন ব্যক্তির দোষ অপরের নিকটে উল্লেখ করা। ইবনুল আছীর বলেনঃ “গীবত হল কোন মানুষের এমন কিছু বিষয় যা তার অনুপস্থিতিতে উল্লেখ করা, যা সে অপছন্দ করে, যদিও তা তার মধ্যে বিদ্যমান থাকে”। এসব সংজ্ঞা মূলত হাদিস হতে নেয়া হয়েছে। রাসূলুল্লাহ্‌ (সা:) গীবতের পরিচয় দিয়ে বলেনঃ “গীবত হল তোমার ভাইয়ের এমন আচরণ বর্ণনা করা, যা সে খারাপ জানে।” [1]

এখন তো বিষয়টা স্পষ্ট যে আমরা হুট করে ফেসবুকে অমুক মন্ত্রী তমুক মন্ত্রীর নামে একখান কথা ছড়ায় দিলাম আর তা আমার আপনার সকল ভাল কাজগুলো ধ্বংস করার জন্য যথেষ্ট হয়ে গেল।

আমাদের এরূপ কর্মকান্ড যদি গীবত বলে সাব্যস্ত করা যায় তবে গীবতের ফলাফল কি হতে পারে তা নিয়েই বরং বলা যাক - আমরা হাদিসের আলোচনা থেকে জানতে পারি নবী (সাঃ) তার প্রিয় সহধর্মিণীদের এবং তার খলিফাদেরও এর কুফল সম্পর্কে সচেতন করতে গিয়ে কড়া কথা শুনিয়েছেন এই বলে যে তোমরা নিশ্চয়ই তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে চাওনা।

আনাস ইবন মালেক (রা:) বলেনঃ আরবরা সফরে বের হলে একে অপরের খেদমত করত। আবু বকর ও ওমর (রা:)-এর সাথে একজন খাদেম ছিল। (একবার সফর অবস্থায়) ঘুম থেকে তারা উভয়ে জাগ্রত হয়ে দেখেন যে, তাদের খাদেম তাদের জন্য খানা প্রস্তুত করেনি, তখন তারা পরস্পরকে বললেন, দেখ এই ব্যক্তিটি বাড়ির ঘুমের ন্যায় ঘুমাচ্ছে (অর্থাৎ এমনভাবে নিদ্রায় বিভোর যে, মনে হচ্ছে সে বাড়িতেই রয়েছে, সফরে নয়)। অতঃপর তারা তাকে জাগিয়ে দিয়ে বললেনঃ রাসূলুল্লাহ্‌ (সা:)-এর কাছে যাও এবং বল আবু বকর ও ওমর আপনাকে সালাম দিয়েছেন এবং আপনার কাছে তরকারী চেয়ে পাঠিয়েছেন (নাস্তা খাওয়ার জন্য)। লোকটি রাসূলুল্লাহ (সা:)-এর নিকটে গেলে তিনি [রাসূলুল্লাহ্‌ (সা)] বললেনঃ তারাতো তরকারী খেয়েছে, তখন তারা বিস্মিত হলেন এবং নাবী কারীম (সা:)-এর নিকটে এসে বললেনঃ হে আল্লাহ্‌র রাসূল (সা:)! আমরা আপনার নিকটে এসে লোক পাঠালাম তরকারী তলব করে, অথচ আপনি বলেছেন, আমরা তরকারী খেয়েছি? তখন নাবী কারীম (সা:) বললেনঃ তোমরা তোমাদের ভাইয়ের (খাদেমের) গোশত খেয়েছ। কসম ঐ সত্তার! যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই আমি ঐ খাদেমটির গোশত তোমাদের সামনের দাঁতের ফাঁক দিয়ে দেখতে পাচ্ছি। তারা বললেনঃ [ইয়া রাসূলুল্লাহ্‌ (সা:)] আপনি আমাদের জন্য ক্ষমা তলব করুন। আলবানী হাদিসটিকে সহিহ্‌ বলেছেন। [2]

সেসব তাত্ত্বিক আর ধর্মীয় কথা বার্তা বেশ সেকেলে মনে হচ্ছে, তো এবার বলুন তো কোন মানুষের বিপক্ষে আপনি প্রতিদিন খেয়ে না খেয়ে পোস্টের পর পোস্ট করে যাচ্ছেন তাতে আপনার পেটে ক বেলা ভাত এসেছে আর কতজনই বা খারাপ কাজ থেকে দূরে সরে এসেছে??

সোলায়মান শুখন, এ যুগের একজন ফেসবুক সেলিব্রেটি, এর একটা কথা আমার মনে ধরেছে - সে অতিসম্প্রতি তার একটা লাইভে এসে ব্যাখা দিল কেন সে মানুষের খারাপ নিয়ে কথা বলে না। তার যুক্তি হল- মানুষের খারাপ নিয়ে যখন আমরা কথা বলি তখন তার ভিতরটা অতটা পরিবর্তন হয় না বরং তার সামনে যদি আমরা অন্যের ভাল দিকগুলো তুলে ধরতে পারি তবেই সে আরও বেশি ভাল কাজ করতে অনুপ্রাণিত হবে৷[৩]

অনেকেই এখন প্রশ্ন করবেন, কতজন আছে এদেশে যে অন্যজন ভাল করতেছে তাই আমিও করব! - উত্তরে শুখন ভাই বলেছে -হে আছে৷ আমি তার প্রমান দিতে পারব।

আমি আমার মত করে ব্যাখা দিচ্ছি - "বিদ্যানন্দ" বা "অভিযাত্রিক ফাউন্ডেশন" বা এমন আরও অনেক সেচ্ছাসেবী সংগঠনের নাম  বর্তমানে জানে না এমন মানুষ পাওয়া দুস্কর। এ প্রতিষ্ঠানগুলো যখন যাত্রা শুরু করে তখন এদেশে মানবতার পক্ষে সংগঠন ছিল হাতে গোনা অল্প কয়েকটা কিন্তু বর্তমানে একটু চোখ বুলালেই আপনার চারপাশে শত শত সেচ্ছাসেবী সংগঠন দেখতে পাবেন৷ আমি বলব- এটা শুধুমাত্র মানুষের সত্যের পক্ষে চলার শক্তি, মানুষ যে এখনও ভাল কে গ্রহন করে তারই প্রমান৷

এসব তো মানলাম, আমরা যদি ভূলের বিপক্ষে না বলি তবে ভূল কেমন করে শুধরাবে?
- এ প্রশ্নটা আসতেই পারে।

আসুন একটা উদাহরন টানি - সর্বশেষ উসমানীয় খলিফার সময়কালে বিশ্বে ইসলামের যে দাপট ছিল সেটা এখন নাই - অদূর ভবিষ্যতে হবে বলেও মনে হয় না৷ এর একমাত্র কারণ আমাদের অদূরদর্শী মনভাব আর জ্ঞানার্জনে অনীহা। ধরুন আমেরিকা বা ইসরাইল আমাদের( মুসলমানের)  প্রত্যক্ষ ক্ষতি করে যাচ্ছে নিয়মিত কিন্তু আমরা কিছু বলতে পারছি না কেবল তাদেরই তৈরি করা ফেসবুকে গালি দিয়ে ভরাচ্ছি৷ আচ্ছা এতে কি কোন লাভ হচ্ছে?  উত্তর নিশ্চয়ই না আসবে। তাহলে কি করতে হবে?
- আমরা আন্দোলন করেও তাদের কাছে পৌছতে পারব না কারণ তাদের অত্যাধুনিক মরনাস্ত্র আমাদের শেষ করে দেয়ার জন্য যথেষ্ট কিন্তু তাদের ধন্যবাদ এ জন্য যে তারা করুনা করে আমাদের একেবারে শেষ করে দিচ্ছে না৷ ইসলামের শক্তিগুলোর মধ্যে তারা ভয় পায় এমন একমাত্র শক্তি হচ্ছে ইরান আর তুরস্ক। কেন তাদের ভয় পায়? কারণ তারা তাদের সাথে টক্কর দেয়ার সেই ক্ষমতা রাখে -তাই।

এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন এদেশের খারাপ মানুষদের সায়েস্তা করতে হলে ভাল মানুষদেরকে ঐ জায়গাগুলো দখল নিতে হবে তবেই না ভাল মানুষ নেতৃত্ব দিবে। সব এমপিরা যখন ধান কাটতে গিয়ে কৃষকের ক্ষতি করতে ব্যস্ত তখন একজন শিক্ষিত এমপি নিজে ধান না কেটে খোজ নিয়েছেন কোনদেশ থেকে একটা ধান কাটার মেশিন আনা যায় - এভাবে যদি এক এক করে এমপি থেকে শুরু করে ওয়ার্ডের কাউন্সিলর পর্যন্ত ভাল মানুষ নেতৃত্ব দিতে থাকে তবেই না এদেশ শান্তি পাবে, হবে সত্যিকারের সোনার বাংলা।

তাই বলছিলাম আসুন, অন্যের দোষ নিয়ে ফেসবুকে না লিখে বরং নিজেকে যোগ্য করে তুলে সে জায়গাটাকে কিভাবে ভালভাবে চালানো যায় সে চিন্তা করি।

 [1] মুসলিম #১৮০৩
[2] দ্রষ্টব্য আমাসিক আলায়কা লিসানাকা (কুয়েত ১ম সংস্করণ ১৯৯৭ইং)
[3] shorturl.at/jy126