সোমবার, ২৯ জুন, ২০২০

সত্য ঘটনা অবলম্বনে রচিত- পুলিশ কেস



#সত্য_ঘটনার (সামান্য করল্লা জুস মিশ্রিত)

পুলিশ এক্সট্রা ডায়েরী

#পাপিয়ার বয়স ৪৪ বছর তাহার স্বামী #বক্কার  একজন নিরীহ #চাকরিজীবি! তাহাদের সংসারে ০২ ছেলে ০১ মেয়ে। বড় ছেলে ** ইঞ্জিনিয়ারিং কলেজে, ২য় ছেলে ফোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এবং মেয়ে *** উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেনীতে লেখাপড়া করে। 
বক্কার চাকুরীর সুবাদে অন্য জেলায় থাকে..ছেলেরা থাকে দুরের শিক্ষা প্রতিষ্ঠানে! 
পাপিয়া মেয়ে নিয়া ** বাজারে মার্কেট এর পিছনে  সংলগ্ন বাসায় বসবাস করে। পুলিশ ডায়েরী এখানে 
বিগত ৭/৮ বছর পূর্বে বক্কর তাহার জমি ০৯ লক্ষ টাকায় বিক্রি করিয়া এবং নিজের জমানো ৪/৫ লক্ষ টাকাসহ মোট ১৪,০০০০/-  (চৌদ্দ লক্ষ টাকা) মূলধন দিয়া *** বাজারে  ০১ টি কাপড়ের দোকান চালু করেন।নিজেই দোকানে ব্যবসা করিতেন!
 ২০১৬ সালে বক্কর একটি প্রাইভেট চাকরী পাওয়ায় এবং তাহার  স্ত্রী পাপিয়া  দোকানটি পরিচালনা করার আগ্রহ প্রকাশ করায় বক্কার তাহার বউ পাপিয়াকে  দোকানটি পরিচালনার জন্য দিয়া চাকুরী করতে চলিয়া যায়। 


*** বাজারে মার্কেট সংলগ্ন পাপিয়ার দোকানের কাছেই #মজনু বয়স ২৮ এর   একটি মোবাইল #হিংকিমিংকি দোকান আছে। মজনুর বউ ও ২ বাচ্চা আছে!তাহার গ্রামে বাড়ীতে থাকে!

পাপিয়া অবসরে দেখার জন্য  মাঝে মধ্যে জনি ভাই মিয়া খালিপা সানি লিওন অভিনীত পারিবারিক সিনেমা ডুকাতো মজনুর কাছ থেকে!

মজনু পাপিয়াকে ডাকিত ভাবি
তাই পাপিয়ার উপ্রে তাহার ছিল দাবী!


সেই সুবাদে  পাপিয়া ও মজনুর মধ্যে মধ্যে ঘনিষ্ট সম্পর্ক হয় তাহারা #সামাজিক দুরত্ব না মানিয়া! 
#জনিভাই ও #মিয়াখালিপার কারেক্টারে অভিনয়ে  লিপ্ত হয়।(ছেহ ছেহ)

এসব  নিয়া এলাকায় বিগত কয়েক মাস ধরিয়া বিভিন্ন ধরনের কথাবার্তা  হয়!

পাপিয়া মজনুকে বলে -- 
চিন্তা নাই ঠাকুর পো...
যত পার মার ঠা*
হোচট খেলে  বক্কার হবে ছেলের বাপ!


মজনু দেখল ঠিকিইত্ত্ব - 
খামু আমি - বিল দেবে বক্কার

বিষয়টি জেনে বক্কার ও তাহার ছেলেমেয়েরা খুবই মর্মাহত ও লজ্জিত হয়!
পাপিয়া ও মজনুর  গতিবিধি  ছেলেমেয়েরা অনুধাবন করিতে থাকেন।
গত ইং ২২/০৫/২০২০ তারিখে  দেবর মজনুকে নিয়ে পাপিয়া  ঘুরিতে  কাপ্তাই যায়। যাহা পাপিয়ার  বড় ছেলে দেখিয়া ফেলে।
  বড় ছেলে তার মাকে জিজ্ঞাসা করে -মজনুজে  কেনো সাথে এনেছে?
  উত্তরে পাপিয়া  বলে যে “সে তোমার মামা লাগে, সে আমার সাথে দোকানের মালামাল আনার জন্য চট্টগ্রাম যাইতেছে। সে যে আমার সাথে চট্টগ্রাম যাইতেছে, সেটা তোর বাবাকে বলিস না”। #ওরে মজারে..

চট্টগ্রাম যাইয়া পাপিয়া ও মজনু ব্যবসায়িক কাজে৩দিন  হোটেলে কাটায়! 

৪নাম্বার দিনে তাহারা রাঙামাটিতে যায়।
সেখানেও তাদের গুরুত্বপূর্ণ কাজ থাকায় বাড়িতে না যাইয়া হোটেলে যাত্রী যাপন করে!  

সেখান থেকে কাজ শেষ করিয়া তাহারা  বক্কারের  খালী বাড়ীর তালা ভাঙ্গিয়া সেখানে রাত্রিযাপন করে। পুলিশ ডায়েরী এখানে 
(কাজ শেষ না হইলে কি আর করা)
পরদিন ২৪/০৫/২০২০ ইং তারিখ সকাল ১১.৩০ ঘটিকায় বাড়ীতে থাকা বক্কারের  জায়গা জমির কাগজপত্র, ০১ ভরি স্বর্ণালংকার, ২০ হাজার টাকার প্রাইজবন্ড, কয়েকটি বিদেশী কম্বল সহ কিছু মূল্যবান ইলেকট্রনিক্স সামগ্রী নিয়ে পাপিয়া ও মজনু গুরুত্বপূর্ণ কাজে অজ্ঞাত স্থানে চলিয়া যায়। 
বক্কার এত কাহিনী যখন টের পাইলো - তৎক্ষনাৎ থানায় অবগত করিলে পুলিশ কেস করে!  

#ছিদ্রসন্ধানী
পাপিয়া ও মজনু অবশ্য এরেস্ট হইছে!  কি আর বলব দাদা,মজনুরা রোগা শরীরের হইলেও চেচিস ভালই থাকে!


আর পাপিয়ার যত বয়স বাড়ে ততই বলে - " - আমি আর পারছিনা"
(কি করতে বলছে আর কি পারছেনা তা আমি সরল মানুষ কিছুই বুঝিনাই🤔)

***(ছেলেমেয়েদের কথা চিন্তা করে লোকেশন আর নাম ১৮/২০ করা হইছে) 
প্লিজ #শেয়ার করুন - #সচেতন হউন!

একবিংশ শতাব্দীর ব্যাংকিং ব্যবস্থা



একবিংশ শতাব্দীর ব্যাংকিং ব্যবস্থা
- তাহমিদ চৌধুরী 
তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর জন্য বিংশ শতাব্দীর শেষ দশক ও একবিংশ শতাব্দীর শুরুর দশককে সুবর্ণ সময় বলা যায়। যে সময়টাতে দেশগুলো অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে অভাবনীয় সাফল্য দেখিয়েছে। অর্থনৈতিকভাবে মুক্তিলাভের জন্য একটি দেশের ব্যাংকিং খাত অনেকাংশে নির্ভর যোগ্য।

বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির জন্য এই দেশের কেন্দ্রীয় ব্যাংক , সরকারি বেসরকারি ব্যাংক অসামান্য অবদান রেখে যাচ্ছে।দেশের কৃষি শিল্প ব্যবসা-বাণিজ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প সহ সকল অর্থনৈতিক খাতে কেন্দ্রীয় ব্যাংকসহ অন্যান্য ব্যাংকের অবদান অনস্বীকার্য। প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সুবিধা পৌঁছানো যাচ্ছে দেশের সরকারও ব্যাংকিং খাতের নীতিনির্ধারকদের সদিচ্ছার কারণেই।

কৃষিতে দেশের বেহাল অবস্থা থেকে আজ আমরা স্বয়ংসম্পূর্ণ । কৃষকরা 10 টাকায় ব্যাংক হিসাব খোলার সুযোগ পাচ্ছে , সঠিক খাত দেখিয়ে সরকার থেকে ভর্তুকিতে ঋণ পাচ্ছে। গ্রামের মানুষের সঞ্চয় প্রবণতা অনেকাংশে বেড়েছে । শিল্পক্ষেত্রের ঋণের সুবিধা সহ আমদানি-রপ্তানিতে দেশের ব্যাংকিং খাত অবিরাম সেবা দিয়ে যাচ্ছে। ডিজিটালাইজেশনের এই যুগে গ্রাহক সেবার মান বেড়েছে বহুগুণে । গ্রাহকরা এখন ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে টাকা উত্তোলন ও জমা রাখতে হয় না,  হাতের কাছেই আছে এটিএম সেবা। 

ব্যাংকিং খাত যে শুধু ব্যবসা করা যাচ্ছে তা নয়,  শিক্ষাক্ষেত্রে কোটি কোটি টাকার শিক্ষাবৃত্তি দিচ্ছে বিভিন্ন বেসরকারি ব্যাংক, দারিদ্রতা দূরীকরণে ব্যাংকের অবদান, শহরের পাশাপাশি গ্রামে প্রচুর পরিমাণে শাখা স্থাপন করা হচ্ছে যাতে করে গ্রামের মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সুবিধা থাকে। অনেকগুলো ব্যাংক মোবাইল ব্যাংকিং সুবিধা চালু করেছে যাতে করে মানুষ ঘরে বসে ব্যাংকিং সেবা পাচ্ছে। বিশ্বায়নের এই যুগে ঘরে বসে বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুযোগ পাওয়া যাচ্ছে। 

এসবের পাশাপাশি ব্যাংকিং খাতে একবিংশ শতাব্দীর শুরুর দিকে যেভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে তা আর কোন একক খাত এককভাবে করতে পারেনি। একটি উন্নয়নশীল দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে অবশ্যই বড় ব্যাপার। 

তবে সবকিছু ছাপিয়ে ব্যাংকিং খাত এখন কিছুটা চাপের মুখে আছে। সরকারের কিছু অদূরদর্শী নীতি' ব্যাংকিং খাতের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। ব্যাংক বিগত বছর ধরে চলমান ৮ শতাংশ থেকে ১২ শতাংশ হার সুদে ৩ বছর থেকে ১৫ বছর মেয়াদি বিভিন্ন সঞ্চয় প্রকল্প যেমন দেড়গুণ বেনিফিট, ডাবল বেনিফিট, ত্রিপল বেনিফিট, মিলিনিয়র প্লাস, কোটিপতি প্লাস ইত্যাদি নানা প্রলুব্ধকারী স্কিমের সুদের হার এখনও কমাতে পারছেনা। সেখানে ৯ শতাংশ হার সুদে ঋণ বিনিয়োগ গোটা ব্যাংক খাতকে অস্বস্তিতে ফেলে দেয়া হয়েছে। অনেক ব্যাংকের মাসিক গড় আয় কমে গেছে। অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) আশঙ্কা করছে যে, প্রতিটি ব্যাংকের বাৎসরিক আয় গড়ে ১৫০ কোটি টাকার মত করে কমে যাবে”। এ হিসাবে দেশের এ বছরে পুরো ব্যাংক খাতের আয় প্রায় ৯ হাজার কোটি টাকার মতো কমে যাবে। 

ব্যাংক একটি দেশের অর্থনৈতিক উপকরণসমুহকে সমন্বিত করে, আর্থিক সহায়তা দিয়ে, পরিচর্যা করে, উপদেশ দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে উদ্যোক্তার ভবিষ্যত স্বপ্নের কাঠামোগত উন্নয়ন সাধন করে। আবার বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে মূল্য পরিশোধের নিশ্চয়তা কিংবা অভয় দিয়ে আন্তর্জাতিক বাজারে পরিচিতি দান করে। দেশের ব্যবসা খাতসমূহকে সমৃদ্ধ করে। বলা চলে দেশের শিল্প ব্যবসায় খাত আর দেশের ব্যাংক খাত ওতপ্রোতভাবে জড়িত।

শনিবার, ২৭ জুন, ২০২০

ঈশতি'র গল্প - "অপেক্ষার প্রহর"

রাত যখন ১২টা তখন তুরাজ বারান্দায় বসে হুমায়ুন আহমেদ স্যারের অপেক্ষা বইটি পড়ছিল, হঠাৎ বইটি পড়া শেষ হলে সে এক পলকে চাঁদের দিকে তাকিয়ে রইলো। আর নিজেই নিজেকে বলল, অপেক্ষা আসলে যে কতটা কষ্টের তা আমার থেকে ভালো কে ই বা বুঝবে। এরপর সে তার রুমে ঢুকে টেবিল থেকে একটি ডায়েরি এবং একটি ছবি বের করে  (ছবিটিতে তার সাথে একটি মেয়ে ছিল) কান্না করতে করতে লিখে  "I am a  failure".  

লেখকের সব লেখা এখানে

এর পর সে শুয়ে শুয়ে চিন্তা করে তার অপেক্ষা কি কোন দিনও শেষ হবে না। পর দিন সকালে সে নামাজ পড়ে তার অফিসে চলে যায়। এর কিছু দিন পর তাকে বদলি করে দেওয়া হয় আমেরিকার নিউইয়র্ক শহর এ। সে তা জানার পর থেকেই তার মধ্যে একটি অদৃশ্য অনুভূতি কাজ করছিল। কারণ সেই  শহরের সাথে তার ছিল অনেক গভীর সম্পর্ক।কিন্তু তুরাজের বাবা মা তাকে সেখানে যেতে দিবে না, তাও সে অনেক কষ্টে তাদের বুঝিয়ে তাদেরকে. নিয়েই সেখানে যায়।
সে সিদ্ধান্ত নেয় যে সে মেয়েটিকে খুঁজে বের করবেই কিন্তু তার ভয়ে ছিল যে সে কি পারবে নাকি, কারণ তার কাছে সেই ছবি আর মেয়েটির নাম ছাড়া কিছুই ছিল না। সে অনেক কষ্ট করে খোঁজার জন্য,পারে না। প্রায় এক মাস পর,,,
সেদিন বাসায় তুরাজের বাবা মা ছিল না, সে তার বাবা মার রুমে ঢুকে আলমারিতে অনেক খোঁজাখুঁজির পর একটা কাগজ খুঁজে পায় আর সেই কাগজ থেকে এমন একটা জায়গার নাম পায় , যেটা তার আশা বাড়িয়ে দেয়, আসলে সেটা ছিল একটি এতিমখানার ঠিকানা। সে যায় ওই এতিমখানায় এবং তাহা নামের মেয়েটির কথা জিজ্ঞেস করে কিন্তু সেখানে কর্মীরা কিছু বলে নাই। সে অনেক চেষ্টা করে কিন্তু কিছুই হয় না। এরপর সে তার পরিচয় তা দেয় যে সেও এইখানেরই একটা বাচ্চা ছিল তাও কিছু হয় না। পরে সে হতাশ হয়ে চলে আসে। এরপর থেকে সে সবসময়ই সেখানে যেতো।

লেখকের সব লেখা এখানে

একদিন তুরাজ আবারও সেখানের  অন্য একজনের সাথে কথা বলতে গেলেই সে দেখে একটি মেয়ে ওই মানুষটিকে জিজ্ঞেস করছে, "আপনি কি আহান নামের ছেলেটি সম্পর্কে কিছু বলতে পারবেন" কিন্তু মেয়েটি ও কিছু জানতে পারল না এবং সেখান থেকে চলে যায় আর তুরাজ অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। এর পর মুহূর্তেই তুরাজ মেয়েটির পিছনে দৌড়ে যায় এবং জিজ্ঞেস করে  ( বাংলাতে) "ছেলেটি আপনার কে হয় ?" মেয়ে তাকে ইংরেজিতে বলে." Who are you? " তখন তুরাজ  তাকে তাহা বলে ডাকে এবং পকেট থেকে সেই ছবিটি বের করে তাকে দেখায়
আর মেয়েটি কান্না কান্না গলায় ভাইয়া বলে ডেকে তুরাজকে জড়িয়ে ধরে..
এভাবেই  দুই ভাইবোন দুইজনকে খুঁজে পেতে সফল হয়।

লেখকের সব লেখা এখানে 

 আহান (তুরাজ)  তাহা আর তাদের বাবা মা বাংলাদেশী ছিল কিন্তু তারা চার জনই ছিল আমেরিকার নাগরিকত্ব প্রাপ্ত।  তাদের বয়স যখন ৫ কিংবা ৭ তখন তাদের বাবা মা মারা যায় এবং আমেরিকার সরকারি নিয়ম অনুযায়ী তাদের দাদা দাদী রা থাকা সত্ত্বেও তাদের কে এতিমখানায় নিয়ে যাওয়া হয়। আর দুজনকে আলাদা পরিবারে দিয়ে দেওয়া হয়।
কিন্তু খুব ছোট বেলায় তাদের কে এইটা সম্পর্কে বলে তাদের বাবা মা এবং এও বলে যে যদি এমন হয় তাহলে যেনো তারা তাদের দুই জনকে খুঁজে বের করে......
এইভাবেই প্রায় ২৫বছর পর তারা আবার একসাথে হয়....

লেখকের সব লিখা এখানে
- Esrat Jahan Eiste 
-12 th grade student 
- Bangladesh Navy College Chattogram


কোভিড- 19 মোকাবেলায় বাংলাদেশ ব্যাংকের ভূমিকা


যে কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক ওই দেশের সার্বিক অর্থনৈতিক  কর্মকাণ্ডের পরিচালকের ভূমিকা পালন করে থাকে। স্বাধীন বাংলাদেশের আর্থিক কাঠামো সর্বোচ্চ প্রতিষ্ঠান হলো দেশের কেন্দ্রীয় ব্যাংক যার নাম বাংলাদেশ ব্যাংক। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত দেশের আর্থিক খাতের এই অভিভাবক অত্যন্ত সফলতার সাথে দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারের প্রধান আর্থিক পরামর্শক  হিসেবে কাজ করে যাচ্ছে। 


2019 সালের একেবারে শেষের দিনগুলোতে নতুন আরেকটি বছরকে বরণ করে নেয়ার প্রস্তুতি প্রায় চূড়ান্ত করে ফেলেছিল ঠিক তখনই প্রাণঘাতী ভাইরাসের কবলে পড়ে গোটা বিশ্ব । যার শুরুটা হয়েছিল চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরে । অল্প কয়েকদিনের মধ্যেই বিশ্বায়নের সুযোগ নিয়ে চীনের মহামারী থেকে বৈশ্বিক মহামারিতে রূপ নিলেও করোনা ভাইরাস। নতুন    সার্স গোত্রীয় এই ভাইরাসের নতুনত্ব হলো মানুষের সংস্পর্শে তা অপর মানুষের মধ্যে ছড়ায়। তাই আক্রান্ত দেশগুলোর জনগণ স্বাভাবিক কর্মকান্ড ছেড়ে ঘরবন্দি হতে বাধ্য হলো। যাকে বিশেষজ্ঞরা লকডাউন নামে আখ্যায়িত করেছেন। তারপর থেকেই সারা বিশ্বের সর্বোচ্চ ঝুঁকিতে থাকা দেশগুলোতে অর্থনৈতিক কর্মকাণ্ডসহ সকল সামাজিক কর্মকন্ড সীমিত করতে বাধ্য হয়েছে। যার ফলে একটি অর্থনৈতিক বিশৃঙ্খলা পরিলক্ষিত হচ্ছে বিশ্বের সর্বত্র।

গত ৮ মার্চ 2020, বাংলাদেশেও হানা দেয় এই ভাইরাস। গোটা জাতি যখন স্বাধীনতার প্রাণভ্রমর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন এর প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছিল ঠিক আগ মুহূর্তে হানা দেয় প্রাণঘাতী এই করোনাভাইরাস। ভাইরাসের  প্রকোপের তীব্রতা দেখে সরকার মুজিব বর্ষের সকল আয়োজন বাতিল করে। সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। 
করোনা দূর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় দেশের আর্থিক খাত। বিশেষ করে বেসরকারি খাত যেমন তৈরি পোশাক,নিট ওয়ার শিল্পসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। দিশেহারা হয়ে পড়ে এইসব প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট মানুষগুলো। শ্রমিকরা পড়ে যায় তীব্র আর্থিক সংকটে।অনেক শিল্প প্রতিষ্ঠানের আর্থিক সঙ্কটের মুখে পতিত হয়। এরই প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ ই এপ্রিল২০২০,৭২ হাজার ৭৫০ কোটি টাকা আর্থিক প্রণোদনা ঘোষণা করেন।
মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত আর্থিক প্রণোদনা বাস্তবায়নের  গুরুভার এসে পড়ে দেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের উপর।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে বাংলাদেশ ব্যাংক যে কাজগুলো করেছিল তার একটি সংক্ষিপ্ত তালিকা তুলে ধরছি-
১) স্বল্প সুদে শিল্পপ্রতিষ্ঠানগুলো কে ঋণ প্রদান করা। 

২) প্রান্তিক নিম্ন আয়ের মানুষদের সরাসরি আর্থিক সহায়তা করার জন্য সরকারের পদক্ষেপ বাস্তবায়নে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ প্রেরণ।
৩) সরকারি  প্রণোদনায় ব্যয়িত অর্থের যোগান নিশ্চিত করন।
৪) কৃষকদের আর্থিক সহায়তার জন্য সহজ শর্তে কৃষি ঋণ প্রণয়নে কৃষি ব্যাংক সহ সকল ব্যাংকে নির্দেশনা প্রদান করা।
৫) প্রবাসী নাগরিকদের রেমিটেন্স প্রণোদনা দেয়ার জন্য ব্যাংকগুলোকে সার্বিক গাইডলাইন প্রদান করা।
সবচেয়ে বড় ব্যাপারটি হলো বাংলাদেশ ব্যাংক এই দুর্যোগ কাটাতে দুর্যোগের মধ্যেও ঝুঁকি নিয়ে মানুষকে ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে নিরলস কাজ করে যাচ্ছে দেশের এই সর্বোচ্চ ব্যাংকের সাথে সংশ্লিষ্ট প্রতিটি কর্মী। এই সেবা নিরবিচ্ছিন্ন করার জন্য সম্প্রতি আইন সংশোধন করে সরকার বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর জনাব ফজলে কবিরের মেয়াদ আরও দুই বছর বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এই থেকেই বুঝা যায় কোন ভাইরাস মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক কতটা সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে।

-এম এইচ হাসনাত 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  

শুক্রবার, ২৬ জুন, ২০২০

ইসরাত ঈশতি'র কবিতা "যাদুর শহর"

Collected From - facebook


যাদুর শহর

আমার ব্যস্ততম যাদুর শহরে
তোমায় আমন্ত্রণ
বুড়িগঙ্গার বাষ্পায়িত পানি আর
সাথে* কিছু অভিমান উপহার দেব

তবে এসো কিন্তু এ শহরে
আবেগ আর অনুভূতি দিয়ে গড়া
ছোট্ট কুড়ে ঘরে

জোনাকি আর চাঁদের আলোয়
টংয়ের দোকানের এক কাপ চা ই নাহয় খেতে দেব

তবে এসো কিন্তু


ভোরের তারা রাতের তারা
দেখতেই নয়* এসো

হয়তো আমার এ যাদুর শহর
তোমাকেও যাদুকর বানিয়ে দেবে

এসো কিন্তু আমন্ত্রণ রইল
আমার ব্যস্ত শহরের
অদৃশ্য যাদুকর

লেখকের সব লেখা  এখানে

-Israt Jahan Eiste
-12 th Grade Student
-Bangladesh Navy College Chattogram 

মেহরাব নয়নের সব লেখা এখানে


   

ইসরাত ঈশতি'র কবিতা -" দেখা হবে কী আবার?"

দেখা হবে কী আবার?

দেখা হবে কী আবার
 ব্যস্ত শহরের শেষ বিকেলে
 দেখা হবে কী আবার
কোনো এক গ্রামে গোধূলি বেলায় 
হবে কী আবার সেই
আমি, তুই, আর তোদের আড্ডা 

পাবো কী দেখা আবার
সেই সবুজের সমারোহ
যেথায় প্রকৃতি গাইবে আবার


আরও কবিতা এখানে

আমরা কি বুঝেছি আজও
প্রকৃতির নিষ্ঠুর মায়া
তার যতটুকু ক্ষতি করেছি আমরা 
সে ঠিকই তার প্রতিক্রিয়া দেখিয়ে যাচ্ছে
আমরা কি বুঝেছি আজও

দিন শেষে, সবারই অপেক্ষা
দেখা হবে কী আবার??
কোনো নতুন ভোরে,
এক সুস্থ স্বপ্নের শহরে।

লেখকের সব লেখা - এখানে

- Israt Jahan Eiste
-12th Grade Student
- Bangladesh Navy  College, Chattogram

মেহরাব নয়নের সব লেখা এখানে


  

বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

করোনা সংকটকালে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা



"বাংলাদেশ ব্যাংক"  বাংলাদেশ সরকার ও দেশে পরিচালিত সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অভিভাবকের ভূমিকা পালন করে থাকে। বিশ্ব তথা দেশের এমন সংকটাপন্ন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের আশু পদক্ষেপ নেওয়া সময়ের দাবি ছিল। এমন উদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক ঠিক সেই কাঙ্ক্ষিত অভিভাবকসুলভ আচরণই করেছে।

করোনা নিয়ন্ত্রণে দেশের সব মানুষই কিছু না কিছু অবদান রেখেছে। কেউ অবদান রেখেছে প্রত্যক্ষ সেবা দিয়ে কেউবা পরোক্ষভাবে। যেমন বলা যায় সাধারণ মানুষ অবদান রেখেছে সরকারের গৃহীত আইন ও লকডাউন নীতি অনুসরণ করে। ঠিক সামনের সারিতে থেকে সরকারের হয়ে কাজ করেছে দেশের কেন্দ্রীয় ব্যাংকটি।

করোনার প্রাক্কালে 31 শে মার্চ বাংলাদেশ ব্যাংক ঘোষণা করেছে আগামী 30 সেপ্টেম্বর 2020 পর্যন্ত কোন ধরনের ঋণের কিস্তি পরিশোধ করা লাগবে না এবং এই সময়ে ঋণগ্রহীতারা ঋণখেলাপিরর আওতা বহির্ভূত হবেন। যেসব ব্যবসায়ীরা আমদানি-রপ্তানির সাথে জড়িত বিশেষ করে কাঁচামাল ও জীবনরক্ষাকারী ওষুধ আমদানি রপ্তানির সাথে জড়িত তাদের এলসি ব্যবহারের মেয়াদ বৃদ্ধি সহ কিছু শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক যাতে করে করোনা পরিস্থিতিতে এমন ব্যবসায়ীরা খারাপ অবস্থার শিকার না হোন। এছাড়াও রিপু ইন্টারেস্ট রেট 6 শতাংশ থেকে  কমিয়ে 5 দশমিক 75 শতাংশ নামিয়ে এনেছে কেন্দ্রীয় ব্যাংকটি। 

এগুলো ছাড়াও সরকারি ট্রেজারি পুনঃক্রয় ,প্রমোশন অফ পেমেন্ট সার্ভিস,  তারল্য নীতি পরিবর্তন সহ বেশকিছু জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। 27 এপ্রিল কৃষি ঋণের ক্ষেত্রে পূর্বের তুলনায় কম সুদে ঋণের ব্যবস্থা করেছে বাংলাদেশ ব্যাংক যেখানে ব্যাংকটি ভর্তুকি দিবে পাঁচ শতাংশ। কৃষি ক্ষেত্রে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে যেন করোনা পরিস্থিতিতে অন্তত কৃষিখাতে উন্নতির ছোঁয়া পাওয়া যায়। 12 মে 2020 বাংলাদেশ ব্যাংক বৈদেশিক আয়ের  ক্ষেত্রে নতুন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, যেখানে প্রবাসীদের প্রেরিত অর্থের বিনিময়ে তাদেরকে 2% সুদ দেওয়া হবে। এমন সিদ্ধান্তের ফলাফল 25 জুন দেশের মানুষ দেখেছে যে দিন দেশের ইতিহাসে প্রথম 35.09 বিলিয়ন রিজার্ভ জমা হয় এবং পৃথিবীর 39 তম শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে পরিচিত হয় বাংলাদেশ।
 
অর্থনীতির বিভিন্ন জনগুরুত্বপূর্ণ পদক্ষেপের পাশাপাশি দেশের সবগুলো ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করেছে ব্যাংকটি । এমন উদ্ভূত পরিস্থিতিতে যারা ব্যাংকে কাজ করেছে তাদের জন্য স্পেশাল ইন্সেন্টিভ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। 

সর্বোপরি বলা যায় একজন অভিভাবক যেভাবে তার পরিবারকে আগলে রাখে , বাংলাদেশ ব্যাংকও সংকটাপন্ন পরিস্থিতিতে সরকার ও দেশের মানুষের জন্য অভিভাবকের ভূমিকাই পালন করেছে


©tahmidchowdhury94@gmail.com

গুরুত্বপূর্ণ টীকা- সংগ্রহে এম এইচ হাসনাত

১)লাইন প্রথা

লাইন  প্রথা বলতে সীমানা নির্দিষ্ট করনকে বুঝায়। অর্থ্যাৎ একটি অঞ্চল, নির্দিষ্ট ভূখন্ড অথবা একটি দেশকে অন্য অঞ্চল,  ভূখণ্ড বা দেশ থেকে আলাদা করার যে সীমারেখা  তাকে লাইন বলে।১৯২০ সালে আসামের কামরূপ ও নওগাঁও জেলায় বাঙালি অভিবাসীদের বসবাসের একটি সীমারেখা হলো লাইন প্রথা। এ প্রথা ছিল মূলত আসাম প্রদেশের স্থানীয় সম্প্রদায়ের মুসলিম অভিবাসীদের থেকে স্থানীয়দের আলাদা করার সীমারেখা। 
  
২)স্বায়ত্তশাসন 

স্বায়ত্তশাসন  শাসন বলতে স্ব- শাসন কে বোঝায়। অর্থাৎ কোন প্রতিষ্ঠান যখন স্বাধীন ভাবে নিজেদের জন্য নীতি প্রণয়ন করার সে অনুযায়ী কার্যক্রম পরিচালনার ক্ষমতা রাখে তাকে স্বায়ত্তশাসন বলে।

৩) উদারতাবাদ ও রক্ষণশীলতাবাদের পার্থক্য

উদারতাবাদ হলো সকল মত,পথ,চিন্তা ও চেতনার প্রতি শ্রদ্ধাশীলতা। আর অন্যদিকে রক্ষণশীলতা বলতে বোঝায় পুরনোকে আঁকড়ে ধরে সমাজের যেকোন সংস্কারকে রুখে দেয়া। 

৪) স্বাতন্ত্র্যবোধ
স্বাতন্ত্র্যবোধ বলতে বোঝায় নিজস্ব স্বকীয়তা। সমাজের অসংখ্য বৈচিত্রের মধ্যে কোন ব্যক্তি, গোষ্ঠী, সম্প্রদায় বা প্রতিষ্ঠান তাদের আলাদা সত্তাকে স্বাতন্ত্র্যবোধ বলে।  সমাজবিজ্ঞানীরা যার নাম দিয়েছেন  culture similarities. 

৫) আধ্যাত্মিকতা
আধ্যাত্মিকতার ইংরেজি প্রতিশব্দ God consciousness অর্থাৎ জীবনের সকল কাজের মাধ্যম সৃষ্টিকর্তা স্মরণ করে তাঁর নৈকট্য লাভের প্রক্রিয়াকে আধ্যাত্মিকতা বলে। 
৬) আধিপত্যবাদ
 সমাজবিজ্ঞানী আন্তোনিও গ্রামসি হেজিমনি তত্ত্বের হেজিমনি শব্দের বাংলা আধিপত্যবাদ। আধিপত্যবাদ বলতে বুঝায় সমাজের এক শ্রেণীর মানুষের উপর অপর আরেক শ্রেণীর মানুষের কর্তৃত্ব। আধিপত্যবাদের ব্যাপ্তি  মানুষের উপর মানুষের, সমাজের উপর সমাজের, এমনকি রাষ্ট্রের উপর রাষ্ট্র পর্যন্ত বিস্তৃত।

৭)মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী মধ্যে পার্থক্য
 মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী মধ্যে পার্থক্য
 একটি বৃহৎ রাষ্ট্রের স্বায়ত্তশাসিত অঞ্চল বা প্রদেশের নির্বাচিত প্রধানকে মুখ্যমন্ত্রী বলে।  আর অন্যদিকে একটি  স্বাধীন সার্বভৌম সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্রের  সরকারের প্রধানকে প্রধানমন্ত্রী বলা হয়।
৮)সার্বভৌমত্ব
 একটি রাষ্ট্রের চারটি মূল উপাদান এর মধ্যে অন্যতম হলো সার্বভৌমত্ব। একটি দেশের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং বৈদেশিক সম্পর্ক নির্ধারণের একচ্ছত্র ক্ষমতা কে সার্বভৌমত্ব বলে।

©এম এইচ হাসনাত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়    

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষাঃ কিছু পরামর্শ




বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক-বাংলাদেশের প্রচুর তরুণ-তরুণীর কাছে স্বপ্নের একটি চাকুরী। ডিসেম্বরের ১ তারিখে নতুন সার্কুলার দিয়েছে। 
সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষার প্রথম পার্ট (এমসিকিউ অংশ)। এই অংশে ১০০ টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে ১ ঘন্টা সময়ে। এই পরীক্ষার মাধ্যমে প্রায় দশ হাজার জন নির্বাচিত হবেন ২য় পার্ট, অর্থাৎ লিখিত পরীক্ষার জন্য। ২-৩ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। সুতরাং মোটেই সহজ হবেনা কিন্তু ব্যাপারটা! এখন প্রিপারেশন নেওয়া শুরু করলে হাতে সময় পাবেন মোটামুটি ৫ মাসের মতো। অনেকেই আবার প্রস্তুতি নিচ্ছেন বেশ আগে থেকেই। 

তবে মনে রাখবেন,প্রতিযোগীতামূলক পরীক্ষাগুলোতে ভালো করতে হলে আপনাকে কৌশলী হতেই হবে! আমরা বেশীরভাগই শুধু প্রিপারেশনের ক্ষেত্রে পড়াটার উপরেই ফোকাস করি। পড়ার বাইরেও যে কিছু মানসিক প্রস্তুতি আছে সেটা আমরা ভুলে যাই বারবার। আর এ প্রস্তুতিগুলো নিতেও কিন্তু কম সময় লাগেনা। পুরাতন অনেক অভ্যাস বদলে নিতে হয় আসলে। 

যাহোক, এই পরীক্ষায় ভালো করতে কি কি কৌশল অবলম্বন করতে পারেন আপনি, সে বিষয়ে আমার কিছু পরামর্শঃ
১। 
বিগত ৬-৭ বছরের প্রশ্নে বিভিন্ন বিষয়ের নম্বর বন্টন ছিলো এরকমঃ বাংলা-২০, ইংরেজী-২০, গণিত ও অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি-৩০,সাধারণ জ্ঞান-২০ এবং কম্পিউটার নলেজ-১০। মনে রাখবেন অন্য পরীক্ষার্থীর সাথে আপনার পার্থক্য গড়ে দেবে ইংরেজী এবং গণিত অংশে আপনার দক্ষতা। অন্য বিষয়গুলোতে সবাই কাছাকাছি নম্বর পেয়ে থাকে। বাংলা থেকে গ্রাজুয়েশন করা একজন পরীক্ষার্থী হয়তো বাংলায় ২০ এর মধ্যে পাবে ১৫, আর মোটামুটি প্রিপারেশন নেওয়া অন্য একজন পাবে ১২। কম্পিউটার সায়েন্স থেকে গ্রাজুয়েশন করা একজন কম্পিউটার নলেজ অংশে খুব বেশী পেলে পেতে পারে ৮, অন্য একজন হয়তো সেখানে পাবে ৬। সাধারণ জ্ঞান অংশেও অলমোস্ট সবাই একই রকম মার্কস পাবে। অন্যদিকে ইংরেজী আর গণিতে ভালো দখল না থাকলে পাবেন ২০ এর মধ্যে ৫ করে। আর এই দুই অংশের মাধ্যমেই প্রতিযোগীতা থেকে ছিটকে পড়বেন আপনি। কারণ অন্য অংশগুলোর মতো এখানে মুখস্থ করে ভালো করার কোন সম্ভাবনা নেই বললেই চলে। সুতরাং মূল ফোকাসটা ওই দুই অংশেই রাখতে হবে।

২।
এই নিয়োগ পরীক্ষার এমসিকিউ বা প্রথম অংশটি শুধুমাত্র লিখিত পরীক্ষা দেবার যোগ্যতা নিরূপন করে। কোন বছরে যদি লিখিত পরীক্ষা দিতে পারার যোগ্যতা নির্ধারণ করা হয় ৪৫, তাহলে সেই এমসিকিউ পরীক্ষায় একজন ৮৫ পেলেও যা, ৪৫ পেলেও তা ই। এই ৪০ মার্কস বেশী পাওয়ার কারণে আলাদা কোন ভ্যালু অ্যাড হবেনা। দুজনেই জাস্ট লিখিত পরীক্ষা দেবার জন্য সিলেক্টেড হবে।

এবার আসি কেন এ বিষয়টি তুলে আনলাম সে প্রসঙ্গেঃ 

মাঝে ২/১ বছরের প্রশ্ন বাদ দিলে মোটামুটিভাবে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন যে বাংলাদেশে সব সরকারী চাকুরী নিয়োগ পরীক্ষার মধ্যে সবথেকে কঠিন হয় এ ব্যাপারে আশা করি কেউ দ্বিমত পোষণ করবেনা। আমি নিজে পরীক্ষা দিয়েছিলাম ২০১২ সালে। সেবছর এমসিকিউ অংশের কাট আপ মার্কস নির্ধারণ করা হয়েছিলো ৪২.৫। আবার মনে করবেন না যে আমাদের ওই ব্যাচে যোগদানকারী সবাই মেধাহীন গাব ছিলো। আমরা জয়েন করেছিলাম ১৫৪ জন। তার মধ্যে ১৭ জন ছিলাম আইবিএ গ্রাজুয়েট। ৯ জন ছিলো বুয়েটের। বাকীদের মধ্যে অন্তত ৬০-৭০% ছিলো ঢাকা ইউনিভার্সিটির ভালো ভালো ডিপার্টমেন্ট থেকে পাস করা শিক্ষার্থীরা। যাহোক, পরের ব্যাচের প্রশ্ন একটু সহজ ছিলো তুলনামূলকভাবে। এমসিকিউ অংশের কাট আপ মার্কস ছিলো ৫৮। আর ২০১৪ সালে যারা পরীক্ষা দিয়েছিলো তাদের এমসিকিউ অংশের কাট আপ নির্ধারিত হয়েছিলো মাত্র ৩৬ এ। ২০১৫ সালে সম্ভবত কোন নিয়োগ পরীক্ষা হয়নি। ২০১৬ তে এসে মুক্তিযোদ্ধা কোটা ব্যাচে আবার কাট আপ মার্কস ছিলো ২৮।
সুতরাং কেউ যদি এক্সাম দিতে গিয়ে ১০০ টি এমসিকিউ এর মধ্যে মাত্র ৫০ টি দাগিয়ে হতাশ হয়ে আন্দাজে আরও ২০ টি দাগিয়ে দেন, তাহলে আপনি নিজের পায়ে নিজেই কুড়াল মারবেন। কারণ নেগেটিভ মার্কিং কখনোই আপনাকে ক্ষমা করবেনা। প্রশ্ন যদি বেশী কঠিন হয়, তাহলে মাত্র ৪০ টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েও লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হতে পারেন আপনি। সুতরাং, ১ টি প্রশ্নের উত্তর ও আন্দাজে দাগাবেন না।

৩।
সবাইই জানেন, পরীক্ষার ১ ঘন্টা সময়ের বেশীরভাগই কিন্তু বরাদ্ধ রাখতে হবে গণিত অংশের জন্য। বাংলা, সাধারণ জ্ঞান, কম্পিউটার নলেজ আর ইংরেজী অংশের যে কয়টা প্রশ্নের উত্তর দিতে পারবেন সেগুলোর পরেই সরাসরি গণিতে চলে যেতে হবে (আপনি কোন অংশের উত্তর আগে দেবেন সেটি আপনার নিজের মতো করে ঠিক করাটাই আপনার জন্য বেস্ট)। মনে রাখবেন, সাধারণ জ্ঞানের একটি প্রশ্নের উত্তর মনে করতে পারছেন না দেখে গালে হাত দিয়ে ৫ মিনিট ধরে সেটি মনে করার চেষ্টা করলে কিন্তু আখেরে কোন লাভ হবেনা। গণিত অংশে ভালো করতে হলে এতটুকু এফিসিয়েন্সি থাকতে হবে যেন একটা গাণিতিক সমস্যা দেখে সাথে সাথেই বুঝতে পারেন যে প্রশ্নটি আপনি সলভ করবেন নাকি স্কিপ করবেন। মনে রাখবেন, যেকোন অ্যাপটিচিউড টেস্টে মূল বাধা হলো সময়। আপনাকেই ডিসিশন নিতে হবে আপনি একটা ডিফিকাল্ট প্রশ্নের পিছনে মাথার চুল ছিঁড়ে ৭-৮ মিনিট নষ্ট করে ফেলবেন, নাকি এই সময়ে সহজ সহজ ৫ টি প্রশ্নের উত্তর দেবেন। দিনশেষে কিন্তু একটাই সত্য, সব প্রশ্নের মান সমান। সুতরাং একটা কঠিন প্রশ্নের পিছনে ৭-৮ মিনিট নষ্ট না করে এই সময়ে ৫ টা প্রশ্নের উত্তর দেওয়াটাই আপনার জন্য ভালো হবে।

৪।
প্রতিযোগীতামূলক পরীক্ষাগুলোতে একটি বড় যোগ্যতা হলো টেম্পটেশন কন্ট্রোলে রাখতে পারা। অনেকেই আন্দাজে উত্তর দিলে হয়ে যাবে শুধুমাত্র এই বিশ্বাসের উপরে ভর করে প্রচুর প্রশ্নের উত্তর দিয়ে আসেন। আগেই বলেছি ভাই/আপা.........নেগেটিভ মার্কিং কিন্তু কখনোই ক্ষমা করেনা! ইতিহাস সাক্ষী! সুতরাং বুঝে শুনে পরীক্ষা দেবেন।

অনেকেই হয়তো এই পোস্ট দেখে মনে মনে হাসছেন! ভাবছেন, "ব্যাটা পরীক্ষার আগে যে পোস্ট দেওয়ার কথা ছিলো সেটা এখনই দিয়ে দিছে!"
হা হা হা। ব্যাপারটা ওরকম সহজ না। আপনি কিছু স্ট্র‍্যাটেজি জেনে সরাসরি যুদ্ধে নেমে গেলে হবেনা। দীর্ঘদিন ধরে এই স্ট্র‍্যাটেজি গুলো ট্রায়াল অ্যান্ড এরর করতে হবে আপনার। সুতরাং মোটামুটি পড়া শেষ হলে এখন থেকেই ঘরের দরজা বন্ধ করে এক্সাম হলের এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ব্যাংকের আগের প্রশ্নগুলো সলভ করতে শুরু করেন। আর এসব স্ট্র‍্যাটেজি ভালোমতো আত্মস্থ করার চেষ্টা করেন।

সবার জন্য শুভকামনা রইলো :)

- ফেরদৌস কবির 
- ডেপুটি ডিরেক্টর 
- বাংলাদেশ ব্যাংক( চট্টগ্রাম)    

বাংলাদেশ ব্যাংকের এডি (জেনারেল) নিয়োগ পরীক্ষাঃ চূড়ান্ত প্রস্তুতি সংক্রান্ত কিছু পরামর্শ


 

করোনা দুর্যোগের কারণে এডি নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সুযোগ দেওয়া হয়েছে আরেকবার। অক্টোবর-নভেম্বরের আগে পরীক্ষা হবে কিনা সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। ৪১তম বিসিএসও নভেম্বরে নেওয়ার বিষয়ে আশাবাদী জনপ্রশাসন মন্ত্রণালয়। বাংলাদেশ ব্যাংকের এডি নিয়োগ পরীক্ষার সার্কুলার হয়েছিলো গতবছর ডিসেম্বরে। সে হিসেবে সার্কুলারের পরে প্রিপারেশন,নেওয়ার জন্য যথেষ্ট সময় পেয়েছেন আপনারা। যদিও অনেকেই করোনার লকডাউনের মধ্যে মোটামুটি ডিপ্রেশড হয়ে পড়ালেখা ছেড়ে দিয়েছিলেন৷ নতুন করে প্রবেশপত্র ডাউনলোডের প্রজ্ঞাপনে তারাও আবার নড়েচড়ে বসে প্রিপারেশন নেওয়া শুরু করেছেন।

এনিওয়ে...পড়াশোনা হয়তো আপনারা প্রচুর করেছেন, কিন্তু সাইকোলজিক্যাল প্রিপারেশনের কি অবস্থা? পরীক্ষার হলে আপনার স্ট্র‍্যাটেজিগুলো কেমন হবে সেগুলো কি ঠিক করেছেন সবাই? সাইকোলজিক্যাল প্রিপারেশনের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে পরীক্ষার হলের মানসিক প্রেশার নেওয়ার সক্ষমতা, টেম্পটেশন নিয়ন্ত্রণে রাখতে পারা, আনএক্সপেক্টেড সিচুয়েশন ফেইস করলে সেটা নিয়ন্ত্রনে রাখতে পারা ইত্যাদি। স্ট্র‍্যাটেজি গুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কোন টপিকের প্রশ্নের উত্তর আগে দেবেন কোনটা বা পরে, নেগেটিভ মার্কিং থাকলে বা না থাকলে কিভাবে আগাবেন, একটি প্রশ্নে বেধে গেলে চেষ্টা করবেন নাকি স্কিপ করবেন এসব।

নিয়োগ পরীক্ষা দিতে যাওয়া আর যুদ্ধক্ষেত্রে যাওয়া একই কথা। হয় বাঁচবেন না হয় মরবেন। চাকুরী পাবেন অথবা পাবেন না; এর মাঝখানে কিছু নাই। এসএসসি/এইচএসসি'র মতো সবাই পাস করে যাওয়ার চান্স নেই এখানে। তার উপরে আছে বয়সের একটা লিমিট। সুতরাং খুব বেশী ট্রায়াল অ্যান্ড এরর করার সুযোগ পাবেন না এখানে। মরার উপরে খাঁড়ার ঘা হয়ে গেছে করোনা পরিস্থিতি। সবাই এখন বুঝতে পারছে যে সরকারী চাকুরীই এখন সবচেয়ে নিরাপদ। মেধাবীদের একটা বড় অংশ যারা সবসময়ই মাল্টিন্যাশনাল/এফএমসিজি কোম্পানির ইঁদুর-বিড়াল দৌড়ের অ্যাড্রেনালিন রাশ উপভোগ করতে পছন্দ করে তারাও এখন সরকারী চাকুরীর দিকে ঝুঁকছে। আর...তাদের পছন্দের শীর্ষে কিন্তু বাংলাদেশ ব্যাংকও আছে। সুতরাং...যুদ্ধ যে বেশ কঠিনই হতে যাচ্ছে সামনে...এটা মাথায় রেখেই আগান। আপনার এই সাইকোলজিক্যাল প্রিপারেশন এবং অ্যাডপ্টেড স্ট্র‍্যাটেজিগুলো যদি মনে করেন একবারে যুদ্ধের ময়দানে বা পরীক্ষার হলে গিয়েই ব্যবহার করবেন, তাহলে বোকার স্বর্গে বাস করছেন আপনি। কয়েকদিন আগে ভারত-চীনের সীমান্ত উত্তেজনার উপরে একটা আর্টিকেলে পড়ছিলাম যে যুদ্ধ বাধলে কি হতে পারে। সেখানে ভারত এবং চীনের সৈন্যদের অনেক অনেক উপরে রেটিং দেওয়া হয়েছে পাকিস্তানের সেনাবাহিনীকে। কারণ ভারত গত ২০-২৫ বছরে কোন যুদ্ধই করেনি, চীনের সেনাবাহিনীর তবুও বাইরের দেশগুলোতে কিছুটা অ্যাকটিভিটিজ আছে, অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনী পুরোটা সময় জঙ্গীদের সাথে ভয়ংকর যুদ্ধেই ছিলো। আসল যুদ্ধে নামার আগে বাহিনীগুলোকে প্রচুর ডেমো যুদ্ধে অংশ নিয়ে নিয়ে অভিজ্ঞতা সঞ্চয় করতে হয়; যেন তারা বুঝতে পারে কোথায় তাদের ভুল হচ্ছে এবং কিভাবে সেই ভুলগুলোকে শুধরাতে হবে। আপনারাও ডেমো যুদ্ধে নেমে পড়েন। মক টেস্ট দিতে থাকেন। বাসায় পরীক্ষার পরিবেশ তৈরী করে নিয়ে নিজেই নিজের ভুল ধরতে চেষ্টা করেন; কিভাবে সেই ভুলগুলোকে এলিমিনেট করবেন সে উপায় বের করেন। ৪-৫ মাস অনেক সময়। ইচ্ছা থাকলে এই সময়ের মধ্যে খুব সহজেই একটা ফাটাফাটি প্রিপারেশন নিতে পারবেন

যারা একদম শুরু থেকে শুরু করতে চান তাদের জন্য - এখানে ক্লিক করুন

-ফেরদৌস কবির 
-ডেপুটি ডিরেক্টর 
-বাংলাদেশ ব্যাংক   

তোমার বোল ফোটায় - এস.এম.রিক্ত



শরতের হাওয়ায়
   শুভ্রতা ছড়ায়
মৃদ স্বরে বলি
   চল ছুটে চলি

সম্ভাবনার দ্বার
    বুঝি বদ্ধ এবার
হেমা বুঝি এলো
    সব গেলো গেলো

কোকিলের কুহুতান
      বার্তা নিয়ে এলো
বসন্তের জয়গান
   হালে পাল তোলো।

পৌষের শীতে
     শিশিরের ফোটায়
লাউয়ের ডগায়
     প্রজাপতির ছোয়ায়

বিন্দু বিন্দু জলে
  ওরা কিছু বলে
কান পেতে শুনি
   তোমার বোল ফোটায়।